দিল্লির নতুন নতুন এলাকায় সংক্রমণ! আশা জাগাল 'অপারেশন শিল্ড'

নিজামুদ্দিন মারকাজে তবলিঘ-ই-জামাতের অনুষ্ঠান অংশ নেওয়া সদস্যদের মাধ্যমে এখনও সংক্রমণ ছড়াচ্ছে। দিল্লির চাঁদনি মহলের ১৩ টি বিভিন্ন মসজিদ এলাকায় ছড়িয়ে পড়েছিল তবলিঘ-ই জামাতের সদস্যরা।

নিজামুদ্দিন মারকাজে তবলিঘ-ই-জামাতের অনুষ্ঠান অংশ নেওয়া সদস্যদের মাধ্যমে এখনও সংক্রমণ ছড়াচ্ছে। দিল্লির চাঁদনি মহলের ১৩ টি বিভিন্ন মসজিদ এলাকায় ছড়িয়ে পড়েছিল তবলিঘ-ই জামাতের সদস্যরা। তারই ১০২ জনের মধ্যে ৫২ জনের শরীরে সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। গত ৩ দিনে অন্তত ৩ জন জামাত সদস্যের মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণে। এই ঘটনার পরেই জেলাশাসক নিধি শ্রীবাস্তব জানিয়েছেন, পুরো এলাকা সিল করে সন্দেহজনক করোনা আক্রান্তদের খোঁজ চলছে।

 ২৪ ঘন্টায় দিল্লিতে সব থেকে বেশি আক্রান্ত

২৪ ঘন্টায় দিল্লিতে সব থেকে বেশি আক্রান্ত

গত ২৪ ঘন্টায় দিল্লিতে ১৮৩ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। যা এখনও পর্যন্ত দিল্লির ক্ষেত্রে সর্বোচ্চ। দিল্লির স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে ৯০৩ জন আক্রান্তের মধ্যে ৫৮৪ জন তবলিঘ-ই-জামাতের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত দিল্লিতে মৃত্যুর সংখ্যা ১৪।

 দিল্লির আরও নতুন নতুন এলাকায় সংক্রমণ

দিল্লির আরও নতুন নতুন এলাকায় সংক্রমণ

দিল্লির আরও নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়েছে। এইসব এলাকার মধ্যে রয়েছে পশ্চিম, মধ্য এবং দক্ষিণ পূর্ব দিল্লি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোগের ছড়িয়ে পড়ায় বাধা দিতে অপারেশন শিল্ড-এর ঘোষণা করেছিলেন। এই অপারেশন শিল্ড দিল্লির দিলসাদ গার্ডেন এলাকায় প্রয়োগ করে সাফল্য পাওয়া গিয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওই এলাকা থেকে গত ১০ দিনে নতুন করে কারও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়নি।

অপারেশন শিল্ড

অপারেশন শিল্ড

দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অপারেশন শিল্ডের অধীনে ১২৩ টি মেডিক্যাল টিম ৪০৩২ টি বাড়িতে থাকা প্রায় ১৫ হাজার মানুষকে পরীক্ষা করেছেন পূর্ব দিল্লির দিলসাদ গার্ডেন এলাকায়। শারীরিক পরীক্ষায় সময় বেশ কয়েকজনকে হাসপাতালেও পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+