দিওয়ালির আগেই কেন্দ্রের আত্মনির্ভর রোজগার যোজনা, কী জানালেন নির্মলা সীতারমন
করোনার জেরে ধসে পড়া ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এর আগেও স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে তাতেও হাল ফেরেনি দেশের অর্থনতীর। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল যে উৎসবের মরশুমে অর্থনীতি ফের চাঙ্গা হবে। তবে সেই আশায় জল ঢেলেছে বেড়ে চলা করোনা প্রকোপ। এর জেরে দেশে প্রথমবার মন্দা দেখা দিতে পারে। তবে সেই পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে গুরে দাড়ানোর লক্ষ্যে আরও এক স্টিমুলাস প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার মধ্যেই রয়েছে আত্মনির্ভর রোজগার যোজনা।

রোজগার যোগানার হাত ধরে একাধিক সুবিধার ঘোষণা
আত্মনির্ভর রোজগার যোগানার হাত ধরে একাধিক সুবিধার ঘোষণা নির্মলার। এদিন অর্থমন্ত্রী বলেন, 'অসংগঠিত ক্ষেত্রেকে সংগঠিত ক্ষেত্রে পরিণত করে দেশে রোজগার বাড়ানোর পথে হাঁটছে সরকার। এই কারণেই আত্মনির্ভর রোজগার যোজনা এনেছে সরকার। রোজগার যোজনা ১ অক্টোবর থেকে লাগু হয়েছে। লকডাউনের জেরে কাজ হারানো মানুষদের কথা ভেবে অর্থমন্ত্রকের এই রোজগার স্কিম।'

একাধিক তথ্যের খতিয়ান
এই যোজনা সম্পর্কে একাধিক তথ্যের খতিয়ান এদিন দেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী এই বিষয়ে বলেন, 'যাঁরা ১ মার্চ ২০২০ থেকে ১ সেপ্টেম্বর ২০২০ এর মধ্যে চাকরি হারিয়েছেন, তাঁরা এই স্কিমের আওতায় লাভ পাবেন। ১ অক্টোবর থেকে এই স্কিম কার্যকর হবে। নতুন কর্মীরা আগামী ২ বছরের জন্য এই স্কিমের সুবিধা পাবেন।'

রোজগার যোজনার ফলে ৬৫ শতাংশ সংগঠিত ক্ষেত্র লাভবান হবে
নির্মলা সীতারমন দাবি করেন, রোজগার যোজনা থেকেসংগঠিত ক্ষেত্রের ৬৫ শতাংশ লাভবান হবে। এদিকে এদিন আত্মনির্ভর ভারতের প্রথম এবং দ্বিতীয় দফার ঘোষণার বাস্তবায়ন নিয়েও সরকারের পদক্ষেপের বিষয়টা তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আত্মনির্ভর ভারত প্যাকেজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এসবিআইয়ের হাত ধরে উৎসব কার্ড এসেছে, এলটিসি নিয়েও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাল ফিরছে দেশের অর্থনীতির
এদিকে নির্মলা সীতারমন বলেন, মুডিজের তরফে যে নয়া পরিসংখ্যান দেওয়া হয়েছে।চলতি বছর অর্থনীতি ৯.৬ শতাংশ সংকুচিত হবে বলে জানানো হয়েছিল আগে। তবে বর্তমানে দেশের অর্থনীতি মাত্র ৮.৯ শতাংশ সংকুচিত হয়েছে। এই আবহে এদিন দিওয়ালির আগে আরও এক স্টিমুলাস প্যাকেজ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বক্তব্য রাখলেন। তবে দেখার বিষয় এই সব প্রকল্পের ফলে অর্থনীতির হাল কতটা ফেরে এবং কত তাড়াতাড়ি তা ফিরে আসে।












Click it and Unblock the Notifications