২১ অনুচ্ছেদের অধীন নির্ভয়ার দোষীরা সাতদিন সময় পাবে আইনি সাহায্য নেওয়ার: ‌দিল্লি হাইকোর্ট

২১ অনুচ্ছেদের অধীন নির্ভয়ার দোষীরা সাতদিন সময় পাবে আইনি সাহায্য নেওয়ার: ‌দিল্লি হাইকোর্ট

যা কিছু আইনি সাহায্য নেওয়ার, তা এক সপ্তাহের মধ্যেই নিয়ে ফেলতে হবে নির্ভয়ার অপরাধীদের। তার পরে তাদের কোনও আবেদন আর শোনা হবে। এই এক সপ্তাহের মধ্যে কোনও আইনি সাহায্য না পেলে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট।

২১ অনুচ্ছেদের অধীন নির্ভয়ার দোষীরা সাতদিন সময় পাবে আইনি সাহায্য নেওয়ার: ‌দিল্লি হাইকোর্ট


নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধীদের ফাঁসি হওয়ার কথা ছিল গত ১ ফেব্রুয়ারি। কিন্তু শেষ মুহূর্তে ফাঁসি স্থগিত করে আদালত। ট্রায়াল কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট নির্ভয়ার অপরাধীদের আইনি সাহায্য নিতে আর এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, ২১ অনুচ্ছেদ অনুযায়ী আসামিরা আইনের আশ্রয় নিতে পারে কিন্তু শুধুমাত্র তা সাতদিনের জন্য। এর আগেও একবার ফাঁসির তারিখ পিছিয়ে যায় নির্ভয়ার চার অপরাধীর।

তবে চারজনকে আলাদা আলাদা ভাবে ফাঁসি দেওয়া জন্য কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। চারজন যেহেতু এক অপরাধে অপরাধী এবং একই শাস্তি পেয়েছে, তাই এদের মৃত্যুদণ্ডও একইসঙ্গে কার্যকর করতে হবে বলে জানিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কাইত বলেছেন যে দিল্লি প্রিজন রুল অনুসারে একজনের ক্ষমাভিক্ষার আবেদনে সিদ্ধান্ত না হলে অন্যদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব নয়। প্রসঙ্গত, এই নিয়ে দু’‌বার নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড স্থগিত করল আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+