Adhir Chowdhury: দিল্লি গেলেই সাধু, আর বাংলায়...! রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা, মমতাকে নিশানা অধীরের

Adhir Chowdhury: দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন।

নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। এব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যা বলছেন বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় স্বৈরাচার চালাচ্ছেন।

mamata adhir

মমতাকে কটাক্ষ
অধীর চৌধুরী বলেছেন দিল্লিতে গেলেই তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) একজন সাধুর মতো দেখায়। আর কলকাতায় আসার সঙ্গে সঙ্গে তাঁর চেহারা বদলে যায়। বাংলায় অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। স্বৈরাচারের রূপ প্রতিদিনই দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, দিল্লি গেলেই তিনি সাধ্বী আর বাংলায় তাঁর দল একটি শয়তানে পরিণত হয়েছে।

মমতা একটানা মিথ্যা বলছেন
অধীর চৌধুরী আরও বলেছেন তাঁকে কথা বলার সুযোগ গেওয়া হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তাঁকে অবাক করে। কারণ তিনি একটানা মিথ্যা কথা বলছেন। কী ঘটতে চলেছে, তা তিনি আগাম বক্তব্য দেন। প্রসঙ্গত, নীতি আয়োগের বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁকে বলতে দেওয়া না হলে তিনি বৈঠক বয়কট করবেন। আর এদিন বৈঠক বয়কটের পরে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মিথ্যা। এদিন কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরোর থেকেও একই দাবি করা হয়েছে।

বাংলায় নৈরাজ্য চলছে
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অধীন চৌধুরী বলেছেন, নির্বাচন হোক বা না হোক, বাংলায় নৈরাজ্য চলছে। পুর নির্বাচনে ভোট দিতে না দিয়ে জোর করে জয়ী হয়েছে। আর লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জন্য কিছু জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, তা বলা যায় না।

জলপাইগুড়ির ঘটনার উল্লেখ
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন জলপাইগুড়িতে দলীয় কর্মী হত্যার প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের জোর করে, মারধর করে কিংবা ঘুষ দিয়ে দলবদলে বাধ্য করা হচ্ছে। আর কেউ তা মেনে না নিলে তাঁকে য়হত্যা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, জলপাইগুড়িতে দলের কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+