Uncle Nephew Clash: অজিত পাওয়ারের কাছে পরাস্ত শরদ পাওয়ার! ভারতবাসী যুগে যুগে কাকা-ভাইপোর লড়াই দেখেছে

ভাইপো অজিত পাওয়ারের কাছে রাজনীতির পাওয়ার গেমে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে কাকা শরদ পাওয়ার। এনসিপির ৫৩ জন বিধায়কের মধ্যে অজিত পাওয়ারের সঙ্গে ৩২ জন আর শরদ পাওয়ারের দিকে ১৮ জন বিধায়ক রয়েছেন। প্রাচীন কাল থেকে ভারতে কাকা-ভাইপোর লড়াই (Uncle Nephew Clash) দেখেছে, দেখেছে হারজিত।

মহাভারতের সময় থেকে মুঘল শাসন, ভারতে কাকা-ভাইপোর লড়াই (Uncle Nephew Clash) চলে আসছে। মহাভারতে যুধিষ্ঠির ক্ষমতার অধিকারী থাকলেও ধৃতরাষ্ট্র নিজের ছেলে দুর্যোধনকেই সমর্থন করেছিলেন। আবার মুঘল আমলে আলাউদ্দিন খিলজি কাকা জালালউদ্দিন খিলজিকে হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন।

ajit and sharad pawar

মহারাষ্ট্র কাকা-ভাইপোর লড়াই (Uncle Nephew Clash) দেখেছে। কাকা বালাসাহেব ঠাকরের সঙ্গে ভাইপো রাজ ঠাকরের লড়াই। বালাসাহেব ঠাকরে শিবসেনার দায়িত্ব নিজের ছেলে উদ্ধব ঠাকরের হাতে তুলে দিয়েছিলেন। যে কারণে বিদ্রোহী হয়ে যান রাজ ঠাকরে। তিনি মহারাষ্ট্র নবনির্মাণ নামে আলাদা দল তৈরি করেন। তবে সেরকম সাফল্য পানননি।

উত্তর প্রদেশের রাজনীতিতে পরিচিত নাম অখিলেশ যাদব এবং শিবপাল যাদব (Uncle Nephew Clash)। একটা সময়ে দুজনেই সমাজবাদী পার্টিকে নিজেদের বলে মনে করতেন। ২০১২ সালে অখিলেশ মুখ্যমন্ত্রী হলে আলাদা হয়ে গিয়েছিলেন শিবপাল যাদব। দুজনের মধ্যে একটা সময়ে প্রবল ঝগড়া থাকলেও এখন দুজনেই একসঙ্গে রয়েছেন।

বিহারের রাজনীতিতে রয়েছে হাইপ্রোফাইল কাকা-ভাইপোর লড়াইয়ের (Uncle Nephew Clash) উদাহরণ। ২০২০-তে রামবিলাস পাসোয়ান মারা যাওয়ার পরে লোকজনশক্তি পার্টি ভেঙে যায়। দল ভাগ হয়ে পড়ে রাম বিলাসের ছেলে চিরাগ পাসোয়ান এবং ভাই পশুপতি পারসের মধ্যে।

ajit power

হরিয়ানা রাজ্য রাজনীতিতে কাকা-ভাইপোর লড়াই (Uncle Nephew Clash) দেখেছে ২০২১-এ। সেইসময় চৌতালা পরিবারের লড়াই রাস্তায় নেমে আসে। অভয় চৌতালা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের অধিকার দাবি করতেই দুই ভাইপো দুষ্যন্ত এবং দিগ্বিজয় বিরোধিতা করেন। নির্বাচনে ভাইপো কাকাকে পরাজিত করে।

পঞ্জাবের রাজনীতিতেও কাকা ভাইপোর লড়াই (Uncle Nephew Clash) দেখা গিয়েছে। প্রকাশ সিং বাদল এবং মনপ্রীত বাদল। ছেলে সুখবীর সিং বাদলকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিযোগ করেছিলেন মনপ্রীত বাদল। একটা সময় প্রকাশ সিং বাদল সরকারের অর্থমন্ত্রী থাকা মনপ্রীত বাদলকে ২০১০ সালে অকালি দল বাদল থেকে বহিষ্কার করা হয়। কংগ্রেস হয়ে বর্তমানে বিজেপিতে রয়েছেন মনপ্রীত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+