অবিশ্বাস্য! মাত্র ৫০০ টাকায় বিয়ে সারলেন মধ্যপ্রদেশের এই যুগল
৫০০ টাকায় বিয়ে সারলেন মধ্যপ্রদেশের এই যুগল
ভারতীয় বিয়ে মানেই মোটামুটি বিয়ের একমাস আগে ও পরে বর ও বউয়ের বাড়িতে যেন উৎসবের পরিস্থিতি সৃষ্টি হয়। বিয়ের আগের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের পর একের পর পর অনুষ্ঠান চলতে থাকে। দুই পরিবারের আনন্দের সঙ্গে সঙ্গে প্রচুর অর্থ খরচ হয়। তবে মধ্যপ্রদেশের ধরের এই যুগল ৫০০ টাকায় বিয়ে সেরে নজির গড়লেন গোটা সমাজের কাছে।

৫০০ টাকায় বিয়ে
সূত্রের খবর, এক প্রশাসনিক আধিকারিক ও এক আর্মি মেজর 'ব্যান্ড-বাজা-বারাত' ছাড়া বিয়ে করলেন। বিয়ের এই অনুষ্ঠান খুবই সাদামাটা ছিল। মাত্র ৫০০ টাকায় এই যুগল বিয়ে সারলেন, যা দেখে বা শোনার পর অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

বিয়েতে অতিরিক্ত অর্থ খরচে আপত্তি
ধরের ম্যাজিস্ট্রেট নববধূ শিবাঙ্গী জোশী এবং বর ভারতীয় সেনার মেজর অনিকেত চতুর্বেদী বিয়ে করেন। অনিকেত চতুর্বেদী এখন লাদাখে পোস্টিং। দু'জনেই ভোপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের বিয়ে দু'বছর আগেই ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তা কোভিডের জন্য বারবার পিছিয়ে দেওয়া হচ্ছিল। খুব সাধারণভাবে বিযে করার সিদ্ধান্ত নেন এই যুগল এবং এই বিয়ের মাধ্যমে সমাজকে বিয়ের অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করার বার্তা দেন।

আইনি মতে বিয়ে
শিবাঙ্গী ও অনিকেত ধরে আদালতে গিয়ে আইনিমতে বিয়ে করেন, যার জন্য তাঁদের খরচ হয় মাত্র ৫০০ টাকা। এই বিয়েতে তাঁদের কিছু পরিবারের সদস্য, কর্মী ও ধরের জেলা কালেক্টর অলোক কুমার সিং উপস্থিত ছিলেন।

বিয়েতে অতিরিক্ত খরচ অর্থের অপচয়4
বিয়ের পর অনিকেত ও শিবাঙ্গী জানিয়েছেন যে বিয়েতে অতিরিক্ত খরচ শুধু মেয়ের পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়ায় না এটা অর্থের অপচয়ও বলে মনে করা হয়। বিয়ের নব দম্পতি ধরেশ্বর মন্দিরে যান এবং ভগবান ধরনাথের আর্শীবাদ নেন।












Click it and Unblock the Notifications