Teacher: 'শিক্ষিত রাজনীতিককেই ভোট দিও', ছাত্রদের পরামর্শ দেওয়ার পরই চাকরিচ্যূত শিক্ষক

Teacher: ভবিষ্যতে ভোট দেওয়ার সময় একজন শিক্ষিত রাজনীতিককেই ভোট দিও, এমন কাউকে বেছে নিও না যার কাজ শুধু নাম পরিবর্তন করা। শিক্ষকের মুখে এই বক্তব্য ভাইরাল হওয়ার পরই তাঁকে সরিয়ে দেওয়া হল প্রতিষ্ঠান থেকে।

সম্প্রতি করণ সাংওয়ান নামে এক শিক্ষকে সরিয়ে দেওয়ায় বিতর্কের মুখে পড়েছে 'আনঅ্যাকাডেমি' নামে শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মূলত অনলাইনে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে। আইন নিয়ে পড়াশোনা করার জন্য প্রবেশিকার প্রস্তুতির ক্লাস চলছিল। সেই ক্লাসেই পড়ুয়াদের এ কথা বলেছিলেন ওই শিক্ষক।

 ছাত্রদের পরামর্শ দেওয়ার পরই চাকরি গেল শিক্ষকের

সংস্থার দাবি, কোড অফ কনডাক্ট লঙ্ঘন করার জন্যই ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন আনঅ্যাকাডেমি সংস্থার কর্তা রোমান সাইনি। সাইনি তাঁর বিবৃতিতে লিখেছেন, পড়ুয়ারা যাতে শিক্ষার ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্বের শিকার না হয়, সেদিকে নজর রাখা আমাদের অন্যতম উদ্দেশ্য। ক্লাসরুম কখনই নিজস্ব মত প্রকাশের জায়গা নয়।

এর ফলে পড়ুয়ারা প্রভাবিত হতে পারে। তাই কোড অফ কনডাক্ট লঙ্ঘন করার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আসলে সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে লোকসভায় সম্প্রতি পেশ হওয়া একটি বিল নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে। ব্রিটিশ আমলের দণ্ডবিধি বা আইপিসি, সিআরপিসি পরিবর্তন করার জন্য ওই বিল পেশ করা হয়েছিল।

ওই শিক্ষক মন্তব্য করেন, তিনি এই সব বিষয়ে অনেক নোট তৈরি করেছিলেন, যার বিল পাশ হলে আর কোনও অর্থ থাকবে না। এই প্রসঙ্গেই তিনি পড়ুয়াদের পরামর্শ দেন যাতে শিক্ষিত রাজনীতিককেই ভোট দেয় তারা। এরপরই এই সিদ্ধান্তের শিকার হয়ে হয় তাঁকে।

ওই শিক্ষক জানিয়েছেন, শুধু তাঁকে নয়, এই সিদ্ধান্তের ফল ভুগতে হচ্ছে তাঁর ছাত্রদেরও। এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+