বেঙ্গালুরুরে বন্যা পরিস্থিতি, ট্রাক্টরে উদ্ধার করা হল আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জালকে

বেঙ্গালুরুরে বন্যা পরিস্থিতি, ট্রাক্টরে উদ্ধার করা হল আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জালকে

দেশের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুর বেশিরভাগ রাস্তা এখন জলের তলায়। ঝাঁ চকচকে শহরে এতদিন ট্রাক্টর ছিল অবাঞ্ছিত যান। কিন্তু বেঙ্গালুরুর সাধারণ মানুষের এখন প্রধান ভরসা এই ট্রাক্টর। জলবন্দি মানুষকে উদ্ধার করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হোক বা আফিস যাত্রীদের গন্তব্য, সাধারণ মানুষের ভরসা সেই ট্রাক্টর। বৃষ্টির কোপ থেকে রেহাই পেলেন আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও কার্য নির্বাহী আধিকারিক গৌরব মুঞ্জাল। জলবন্দি অবস্থা থেকে মুক্তি পেতে সেই ট্রাক্টরের সাহায্য নিতে হল তাঁকেও।

ট্রাক্টরে উদ্ধার আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতাকে

ট্রাক্টরে উদ্ধার আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতাকে

আনঅ্যাকাডেমির প্রতিষ্ঠাতা গৌরব মুঞ্জাল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে একটি ট্যাক্টরে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি পোষ্য অ্যালবাসকে দেখতে পাওয়া গিয়েছে। ভিডিওটিতে তিনি লিখেছেন, 'জলবন্দি অবস্থা থেকে আমার পরিবারের সদস্য ও পোষ্য অ্যালবাসকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। সকলেই সাবধানে থাকুন। এই বিপদের দিনে কোনও প্রয়োজন পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।' জানা গৌরব মুঞ্জাল অন্য একটি ট্রাক্টরে ছিলেন। সেখান থেকে তিনি তাঁর পরিবারের সদস্যরা ও পোষ্যর ভিডিও করেছিলেন।

আতঙ্কিত সাধারণ মানুষ

আতঙ্কিত সাধারণ মানুষ

গৌরব মুঞ্জালের এই ভিডিও প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন, একজন প্রভাবশালী ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে। অন্য এক ব্যক্তি টুইটারে লিখেছেন, 'মঞ্জুল স্যার, আপনি আপনার সংস্থার সদর দফতর জয়পুরে স্থানান্তরিত করেছেন।' প্রভাবশালী ব্যক্তির এই অবস্থা দেখে নেটিজেনদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিপাকে প্রযুক্তি সংস্থার কর্মীরা

বিপাকে প্রযুক্তি সংস্থার কর্মীরা

সোমবার প্রযুক্তি সংস্থায় কর্মরত এক মহিলা কর্মী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে বিভিন্ন প্রযুক্তি সংস্থায় কর্মরত কর্মীদের ট্রাক্টরে করে অফিস যেতে দেখা গিয়েছিল। ওই মহিলা কর্মী সোশ্যাল মিডিয়ায় জানান, 'এই দুর্দশার মধ্যেই আমাদের অফিস যেতে হচ্ছে। কারণ আমরা এত ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে পারি না। কারণ তাতে আমাদের কাজের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা মাথা পিছু ৫০ টাকার বিনিময়ে ট্র্যাক্টরে করে অফিসে এসেছি।'

দায় এড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

দায় এড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

জলমগ্ন বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতির জন্য নেটিজেনরা কর্ণাটক সরকার ও বাসবরাজ বোম্মাইকে দায়ী করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, বেঙ্গালুরুর বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী কংগ্রেস সরকারের অপশাসনের জেরে হয়েছে। পূর্ববর্তী সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্য বেঙ্গালুরুর বাসিন্দাদের এই দুর্ভোগ। গত কয়েকদিন বেঙ্গালুরুতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যা ৯০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। অনেক ট্যাঙ্ক উপচে পড়ছে। যার জেরে এই অবস্থা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+