ইংরেজি পড়তে পারছেন না, অবশেষে বরখাস্ত উন্নাওয়ের শিক্ষিকা
গতকালই ভাইরাল হয়েছিল ভিডিওটি। স্কুলের ইংরেজি ভাষার শিক্ষিকা ইংরেজিতে লেখা একটি লাইনও পড়তে পারছেন না।
গতকালই ভাইরাল হয়েছিল ভিডিওটি। স্কুলের ইংরেজি ভাষার শিক্ষিকা ইংরেজিতে লেখা একটি লাইনও পড়তে পারছেন না। উত্তর প্রদেশের উন্নাওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে জেলা শাসকের সামনেই ইংরেজি পড়তে গিয়ে নাকানি চোবানি খেতে হয় শিক্ষিকাকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভিডিওটি। অবিলম্বে শিক্ষিকাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক। অষ্টম শ্রেণির পাঠ্য ইংরেজি বই পডতে দিয়েছিলে তিনি। কিন্তু বইয়ের দুটি লাইন পড়তে পারেননি শিক্ষিকা।
জেলা শাসক অভিযোগ করেছেন, বিএ পাস করার পরেও একটি লাইন পড়তে পারছেন না শিক্ষিকা। এটা কী করে সম্ভব। তিনি শিক্ষিকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সত্যিই তিনি বিএ পাস করেছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
অবশেষে জেলা শাসকের নির্দেশ মেনে বরখাস্ত করা হয় শিক্ষিকাকে। আজ থেকেই কার্যকর করা হয়েছে নির্দেশিকা। এই ঘটনার পর উত্তর প্রদেশের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নকল সংশাপত্র দিয়ে সরকারি চাকরি পাওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications