সুব্রত রায়ের জামিনের জন্য ১০,০০০ কোটি টাকা দিতে অপারগ : শীর্ষ আদালতকে জানাল সাহারা

১০,০০০ কোটি টাকা দিতে না পারলেও এমুহূর্তে ২,৫০০ কোটি টাকার ব্যবস্থা করতে পারবে সাহারা গোষ্ঠী। আদালতের কাছে নতুন করে তাঁরা আবেদন জানিয়েছেন, সুব্রত রায়ের মুক্তির ২১ দিনের মধ্যে ওই ২,৫০০ কোটি টাকা সেবির কাছে জমা দিয়ে দেবে সাহারা।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি আদালতের বেঞ্চ। এমনকী সাহারার তরফের নতুন প্রস্তাব দায়ের করার জন্য নির্দেশও দেওয়া হয়নি আদালতের তরফে।
এমুহূর্তে ২,৫০০ কোটি টাকার ব্যবস্থা করতে পারবে বলে শীর্ষ আদালতকে জানাল সাহারা
বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকা ফেরত না দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে হাজিরা না দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শীর্ষ আদালত। সেই মামলার জেরেই আপাতত তিহারের বাসিন্দা সাহারাশ্রী।
শীর্ষ আদালত আগেই জানিয়েছিল, ১০,০০০ কোটি টাকা দিলে তবেই জামিন পাবেন সুব্রত রায়। টাকা ফেরতের জন্য দুই মাস সময় চেয়ে ছিলেন তিনি। টাকা ফেরত দিতে সম্পত্তি বিক্রি করতেও রাজি ছিলেন। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট।
গত ২৮ ফেব্রুয়ারি সুব্রত রায়কে গ্রেফতার করা হয়। এবং ৪ মার্চ থেকে সুব্রত রায়কে তিহার জেলে রাখা হয়েছে। ২৬ মার্চ অন্তর্বর্তী জামিনের জন্য ১০,০০০ কোটি টাকা সেবির কাছে জমা দিতে বলা হয় সাহারা গোষ্ঠীকে।
আদালতের তরফে এ শর্তও রাখা হয় যে জামিনের ১০,০০০ কোটি টাকার মধ্যে ৫,০০০ কোটি টাকা নগদে হতে হবে। বাকি ৫,০০০ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি হিসাবে দেখাতে হবে।
সাহারার তরফে বলা হয়েছে, ২,৫০০ কোটি টাকার বিনিময়ে সাহারা কর্তাকে জামিন দেওয়া হলে বাকি ২,৫০০ কোটি টাকা এক মাসের মধ্যে সোবির কাছে জমা দিয়ে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications