পুত্র সন্তানের জন্ম দিতে না পারায় এক চরম সিদ্ধান্ত মহিলার, ঘটল এই পরিণতি
স্বাধীনতার বহু বছর কেটে গেলেও এদেশের বেশ কিছু জায়গায় উন্নত ভাবনা চিন্তার আলো প্রবেশ করেনি। এদেশ যে আজও লিঙ্গ বৈষম্যের বেড়াজালে আটকে রয়েছে, তার আবারও প্রমাণ দিলেন কর্ণাটকের নাগশ্রী।
স্বাধীনতার বহু বছর কেটে গেলেও এদেশের বেশ কিছু জায়গায় উন্নত ভাবনা চিন্তার আলো প্রবেশ করেনি। এদেশ যে আজও লিঙ্গ বৈষম্যের বেড়াজালে আটকে রয়েছে, তার আবারও প্রমাণ দিলেন কর্ণাটকের নাগশ্রী। যিনি পুত্র সন্তান না জন্মানোর কারণে আত্মহত্যার পথে বছে নিয়েছেন বলে অভিযোগ।

বেঙ্গালুরু থেকে ১০০ কিলোমিটারের রাস্তা চিক্কাবল্লাপুরা। সেকানেএক গ্রামের ২৫ বছরের মহিলা নাগশ্রীর আত্মহত্যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু তাঁরই মৃত্যু নয়, তাঁর সঙ্গে মারা গিয়েছে তাঁর ৩ মেয়ে। অভিযোগ, পুত্রসন্তানের জন্ম দিতে না পারায় নিজের ৫ বছর, ৩ বছর ও ১ বছরের তিন মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন নাগশ্রী।
পুলিশে সূত্রের খবর, পর পর কন্যা সন্তানের জন্ম দেওয়া নিয়ে অসন্তুষ্ট ছিল ,নাগশ্রীর স্বামী। এ নিয়ে নাগশ্রীকে সে মারধোর করে বলে স্থানীয়দের অভিযোগ। এই অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়ে বাধ্য হয় নাগশ্রী। অন্তত , প্রাথমিকভাবে পুলিশের কাছে এমনই তথ্য রয়েছে। গোটা ঘটনা জানতে চলছে পুলিশি তদন্ত।












Click it and Unblock the Notifications