ভারত চিনকেও ছাপিয়ে বিশ্বের সবথেকে জনবহুল দেশ! তথ্য প্রকাশ করে জানিয়ে দিল রাষ্ট্রসংঘ

ভারতের জনসংখ্যা চিনকেও ছাড়িয়ে যাবে বলে চাঞ্চল্যকর রিপোর্ট ইতিমধ্যেই দিয়েছিলেন বিশ্লেষকরা, এবার রাষ্ট্র্সংঘও সেই রিপোর্টকে মান্যতা দিল। রাষ্ট্রসংঘ জানিয়ে দিল, এ বছরই চিনকে ছাপিয়ে ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশে পরিণত হবে। জাতিসংঘের প্রতিবেদনে সম্প্রতি এই দাবি করা হয়েছে।

সেই প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনসংখ্যা এই বছরের মাঝামাঝি চিনের থেকে তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষ বেশি হবে। বুধবার প্রকাশিত তথ্যে সেই দাবি করা হয়েছে, ভারত বিশ্বের জনবহুল দেশে পরিণত হবে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে সে কথা উল্লেখ করা হয়েছে।

population

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের মাঝামাঝি ভারতের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৮৬ লক্ষ। আর চিনের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৫৭ লক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি। ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই জনসংখ্যা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। জাতিসংঘের আগের তথ্য ব্যবহার করে বিশেষজ্ঞরা অনুমান করেছে, ভারত এই মাসে চিনকে ছাড়িয়ে যাবে।

তবে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে পরিবর্তন হলে তবেই তা স্বীকৃত হবে। সেই পরিবর্তন কবে হবে তা নির্ধারিত করা হয়নি এখনও। জাতিসংঘের তরফে আধিকারিকরা জানিয়েছেন, ভারত ও চিন থেকে আসা তথ্য সম্পর্কে অনিশ্চয়তার কারণে একটি তারিখ নির্দিষ্ট করা অসম্ভব ছিল। বিশেষ করে ভারতের শেষ আদমশুমারি ২০১১ সালে হয়েছিল।

population

ভারতে পরবর্তী আদমশুমারি ২০২১ সালে হওয়া মহামারীর কারণে বিলম্বিত হয়েছে। যদিও ভারত ও চিনের জনসংখ্যা বিশ্বের ৮০০ কোটি জনসংখ্যার এক-তৃতীয়াংশেরও বেশি হবে। বর্তমানে দুই এশিয়ান জায়ান্টের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনা করতে দেখা যায় ভারতের থেকে চিনে অনেক দ্রুত গতিতে কমছে জনসংখ্যা।

গত বছর, চিনের জনসংখ্যা ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছিল। এটিকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি ২০১১ সাল থেকে গড় ১.২ শতাংশ হয়েছে, যা আগের ১০ বছরে ১.৭ শতাংশ ছিল সরকারি তথ্য অনুসারে।

জাতিসংঘের তরফে এক বিবৃতিতে সম্প্রতি জানানো হয়েছে, ভারতীয় সমীক্ষার ফলাফলগুলি থেকে বোঝা যায় যে জনসংখ্যা উদ্বেগ সাধারণ জনগণের একটি বড় অংশে ছড়িয়ে পড়েছে। যদিও জনসংখ্যার বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি করা বা শঙ্কা তৈরি করা উচিত নয়। পরিবর্তে অগ্রগতি, উন্নয়নে জোর দেওয়া উচিত।

population

ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ধীর হয়ে গেছে বর্তমানে। ডাব্লুপিআর মনে করছে, এই বৃদ্ধির হার কমপক্ষে ২০৫০ অবধি অব্যাহত থাকবে। অন্যদিকে চিন বর্তমানে আরও কিছুটা সংকোচনের পথে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য অনুসারে এক বছর আগের তুলনায় চিনের জনসংখ্যা ২০২২ সালে ৮ লক্ষ ৫০ সঙ্কুচিত হয়েছিল।

জাতিসংঘের অনুমান, ২০২২ সাল থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৃদ্ধি মাত্র আটটি দেশে কেন্দ্রীভূত হবে। সেই আটটি দেশ হল- কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+