সচিবালয়ের মধ্যে খুন আন্ডার সেক্রেটারি,দিনে দুপুরে শ্যুট আউট ঘিরে চাঞ্চল্য
দিনে দুপুরে শ্যুটি আউটের ঘটনা ঘিরে চাঞ্চল্য় দেখা দিল পাটনায়। সেখানে এক অজ্ঞাত পরিচয়ের যুবক সচিবালয়ে প্রবেশ করে আন্ডার সেক্রেটারি রাজীব কুমারের ঘরে ঢুকে তাঁকে খুন করে।
দিনে দুপুরে শ্যুটি আউটের ঘটনা ঘিরে চাঞ্চল্য় দেখা দিল পাটনায়। সেখানে এক অজ্ঞাত পরিচয়ের যুবক সচিবালয়ে প্রবেশ করে আন্ডার সেক্রেটারি রাজীব কুমারের ঘরে ঢুকে তাঁকে খুন করে।

গুলিবিদ্ধ অবস্থায় রাজীব কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর প্রাণরক্ষা সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়। তবে চিকিৎসায় তিনি সাড়া দেননি । রাজীব কুমারের মৃত্যুতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ। অপরাধীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লুঠের জন্যই ওই সচিবালয়ে হানা দেয় দুষ্কৃতীরা। তবে তদন্তে কী উঠে আসে সেদিকে নজর সকলের।

Click it and Unblock the Notifications