মাসুদ আজাহারকে নিষিদ্ধ ঘোষণা না করার সাফাই চিনের, পাল্টা কূটনৈতিক চাল ভারতের

মাসুদ আজাহারেকে নিষিদ্ধ ঘোষণা না করা যুক্তিযুক্ত বলছে চিনা সংবাদমাধ্যম। ঘটনায় প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক চাল ভারতের।

নয়াদিল্লি,১০ ফেব্রুয়ারি: পাক জঙ্গি সংগঠন জঈশ -ঈ- মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের তরফে নিষিদ্ধ ঘোষণা থেকে রুখে দিয়েছিল চিন। আর যদি চিন তা না করত , তাহলে তার সুযোগ নিত ভারত। এমনই দাবি করেছে চিনা সংবাদমাধ্যম। পাশাপাশি দাবি করা হয়েছে, ভারত নিজের স্বার্থে মাসুদ আজাহারকে নিষেধাজ্ঞার আওতায় আনতে চায়। এছাড়া আরও কোনও যুক্তি নেই এই নিষেধাজ্ঞার।[নোট বাতিলের ফলে জঙ্গিদের কী অবস্থা? পাকিস্তানে বসে জানাল জঈশ প্রধান মাসুদ আজহার]

চিনের সংবাদ মাধ্যমের তরফে মনে করা হচ্ছে, নিষেধাজ্ঞার হাত থেকে মাসুদ আজাহারকে চীন না বাঁচালে, তার ফল হিসাবে পাকিস্তানের ওপর সামরিকভাবে চাপ ফেলত ভারত। এর ফলে জঙ্গি দমন মোকাবিলার আছিলায় পাকিস্তানের ওপর হামলা ক্রমাগত জারি রাখতে পারে ভারত বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যম 'গ্লোবাল টাইমসের' দাবি, এতে বিঘ্নিত হতে পারে দক্ষিণ এশিয়ার শান্তি।[জঈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার একজন জঙ্গি, মেনে নিলেন মুশারফ]

 মাসুদ আজাহারকে নিষিদ্ধ ঘোষণা না করা যুক্তিযুক্তি: চীনা সংবাদমাধ্যম

এদিকে দীর্ঘ সময় ধরে মাসুদ আজাহারের বিরুদ্ধে রাষ্ট্র সংঘের নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বাধ সাধছে চিন। এনিয়ে সাম্প্রতিক তম ঘটনাক্রমেও চিনের বিরোধীতার প্রতিবাদ করে, নয়াদিল্লির চিনা দূতাবাসে প্রতিবাদ পত্র পাঠায় ভারত। এছাড়াও বেজিং এর ভারতীয় দূতাবাস থেকেও প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে চিন প্রশাসনকে।[ভারত বিরোধিতায় বাধা এলে ফল ভুগতে হবে পাকিস্তানকে, হুমকি মাসুদ আজহারের]

এর আগে , আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সমেত ১৪ টি দেশ, জঙ্গি নেতা মাসুদ আজাহারকে নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সমর্থন জানায়। কিন্তু এই পাক জঙ্গি নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবে বিমুখ হয় চিন। এদিকে, ঘটনার প্রেক্ষিতে নয়াদিল্লির তরফে বেজিং -এর জন্য আরও বেশ কয়েকটি কূটনৈতিক চাপ অপেক্ষা করে আছে বলে মনে করা হচ্ছে।[জঈশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক, চিনকে বলবে ভারত]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+