কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের প্রতি এবার কোন বার্তা এল রাষ্ট্রসংঘ থেকে
পাকিস্তান ও ভারতের প্রতি এবার বার্তা এলো রাষ্ট্রসংঘ থেকে। কাশ্মীরের মাটি থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার খবর আসতেই শুধু ভারতীয় রাজনীতিই তোলপাড় হয়নি, সীমান্ত পারে পাকিস্তানও হয়েছে তপ্ত।
পাকিস্তান ও ভারতের প্রতি এবার বার্তা এলো রাষ্ট্রসংঘ থেকে। কাশ্মীরের মাটি থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার খবর আসতেই শুধু ভারতীয় রাজনীতিই তোলপাড় হয়নি, সীমান্ত পারে পাকিস্তানও হয়েছে তপ্ত। এই ঘটনার পর এদিন পাকিস্তান সংসদে ইমরান উপস্থিত না থাকায়, তুমুল গণ্ডোগোল শুরু হয়ে যায়। এদিকে, ভারতের পদক্ষেপের পরই পাকিস্তান নিজের বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে সীমান্তে সতর্কতা জারি করে দিয়েছে। এপ্রান্তে ভারতও কাশ্মীর সীমান্তে মজুত করেছে ৩৮০০০ সেনা।

কাশ্মীর সীমান্তের দুই প্রান্তে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখন রাষ্ট্রসংঘ থেকে এলো শান্তি রক্ষার বার্তা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, 'আমরা উত্তজনাপূর্বক পরিস্থিতির দিকে নজর রাখছি। .. আমরা চাইছি সমস্তপক্ষই যেন নিজেকে সংযমে রাখুক।' বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, পাকিস্তান ও ভারতের বুকে সেনা গতিবিধি বাড়তে শুরু করেছে।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ছাড়াও , জম্মু ও কাশ্মীর আর অন্যদিকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে দেওয়ার প্রস্তাব জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতি নিয়েই তপ্ত গোটা দেশের রাজনীতি।












Click it and Unblock the Notifications