দিল্লিকাণ্ডে নতুন CCTV ফুটেজ প্রকাশ্যে! বিস্ফোরণের আগে উমর কোথায় গিয়েছিলেন? কী করছিলেন সেখানে? ফাঁস সবটা
গত সোমবারের দিল্লির লালকেল্লায় মেট্রো স্টেশনের কাছে ভয়ঙ্কর গাড়ির বিস্ফোরণের ঘটনা ঘটার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এ বার প্রকাশ্যে এল আরও একটি নতুন সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ অনুসারে জানা যাচ্ছে যে, সোমবার সন্ধ্যায় অর্থাৎ বিস্ফোরণের ঠিক আগের সময়টিতে সেই গাড়ির চালক উমর উন-নবি একটি ঢুকেছিলেন।

আজ প্রকাশ্যে এল সেই সিসিটিভি ফুটেজটি। আর ওই ফুটেজে দেখা গিয়েছে যে, সোমবার সন্ধ্যায় পুরনো দিল্লির তুর্কমান গেট এলাকার ফৈজ-ই-ইলাহি মসজিদের দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন উমর। তাঁর গায়ে ছিল কালো পোশাক। কোনও দিকে না তাকিয়ে একদম সোজা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন তিনি। মাঝে এক বার মাথা ডানদিকে ঘোরালে তখনই সিসিটিভিতে উমরের মুখ ধরা পড়েছে। কিছুক্ষন পর তাঁকে আর দেখা যায়নি। তদন্ত কারীরা অনুমান করছে যে, দিল্লিকাণ্ডের অন্যতম অভিযুক্ত উমর বিস্ফোরণের আগেই ওই মসজিদে গিয়েছিলেন।
উমরের গাড়িটি দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টার কিছুক্ষন পর পর্যন্ত লালকেল্লার কাছে সুনেহরি মসজিদ পার্কিং লটে পার্ক করা ছিল বলে জানা গিয়েছে। হয়তো ফৈজ-ই-ইলাহি থেকে একদম সুনেহরি মসজিদ পার্কিং লটে চলে যান উমর। তারপরেই কিছুক্ষনের মধ্যেই অর্থাৎ ৬টা ৫২ মিনিটের দিকে উমরের গাড়িতে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার বিস্ফোরণের জায়গা থেকে কাছেই লাজপত রাই বাজার থেকে আরও মৃত দেহাংশ উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক এবং দিল্লি পুলিশের যৌথ দল সেই ঘটনাস্থলে গিয়েছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করার কাজও চলছে। আজ সকালে আবার সেই বিস্ফোরণে আহত এক ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন।












Click it and Unblock the Notifications