'ফাঁসিতে ঝুলতে রাজি, কিন্তু.....', বাবরি রায়ের আগে নাড্ডাকে চিঠি দিয়ে উত্তাপ বাড়ালেন উমা ভারতী
'ফাঁসিতে ঝুলতে রাজি, কিন্তু.....', বাবরি রায়ের আগে নাড্ডাকে চিঠি দিয়ে উত্তাপ বাড়ালেন উমা ভারতী
'ফাঁসিতে ঝুলতে রাজি আছি তবু জামিনের আবেদন করব না', বাবরি মসজিদ মামলার রায়দানের ঠিক আগের দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে একথা জানিয়েছেন বিজেপি নেত্রী উমা ভারতী। আগামীকাল বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা হবে। এই মামলায় অভিযুক্তের তালিকায় নাম রয়েছে উমা ভারতীর।

নাড্ডাকে চিঠি উমা ভারতীর
বাবরি মসজিদ মামলার রায়দানের আগের দিন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে উমা ভারতী জানিয়েছেন, ফাঁসিতে ঝুলে রাজি আছি, কিন্তু জামিনের আবেদন করব না। অযোধ্যায় রাম মন্দির আন্দোলনে অংশ নিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। কয়েকদিন আগে উমা ভারতীকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

করোনায় আক্রান্ত উমা ভারতী
করোনা ভাইরাসে আক্রান্ত উমা ভারতী। ভর্তি রয়েছেন হৃষিকেশের এইমস হাসপাতালে। করোনা আক্রান্ত অবস্থাতেই হাজিরা দিতে চেয়েছিলেন তিনি আদালতে। কিন্তু তার অনুমতি দেওয়া হয়নি। আগামিকালের রায়দানের সময় তাই উপস্থিত থাকবেন না তিনি।

বাবরি মামলার রায়
আগামিকাল বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি আগামিকাল। লখনউ আদালতে পুরনো বিল্ডিংয়ের ১৮ নম্বর ঘরেই হবে মামলার শুনানি। তাবর বিজেপি নেতার নাম রয়েছে এই মামলায়। সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা দেশে। নতুন করে অযোধ্যায় উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপি নেতাদের নাম
বাবরি মসজিদ ধ্বংস মামলায় একাধিক প্রথম সারির বিজেপি নেতার নাম রয়েছে। লালকৃষ্ণ আদবানী, উমা ভারতী, মুরলী মনোহর যোশী, সাক্ষী মহারাজ সহ একাধিক নেতার নাম রয়েছে। আগামীকালের হাই ভোল্ডেজ রায়দানের দিেক তাকিয়ে আছে গোটা দেশ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications