গাড়ির ধাক্কায় মৃত ৩! অভিযোগের তির বিজেপির প্রভাবশালী নেতার আত্মীয়ের দিকে

গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অভিযোগ গাড়িটি ছিল বিজেপি নেতা উমা ভারতীর ভাইপো রাহুল লোধীর।

গাড়ির ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অভিযোগ গাড়িটি ছিল বিজেপি নেতা উমা ভারতীর ভাইপো রাহুল লোধীর। পাপাভানি গ্রামের কাছে টিকামগড় চাতারপুরের রাস্তায় রাহুল লোধীর গাড়িটি একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলেই। তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে রাহুল লোধী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 গাড়ির ধাক্কায় মৃত ৩! অভিযোগের তিন বিজেপির প্রভাবশালী নেতার আত্মীয়ের দিকে

তবে এটা এখনও পরিষ্কার নয় যে লোধী যিনি একজন বিধায়কও বটে, তিনি গাড়িতে দুর্ঘটনার সময় ছিলেন কিনা। রাহুল লোধী দুর্ঘটনায় নিজের জড়ির থাকার খবর অস্বীকার করেছেন। তাঁর সহযোগীরা দাবি করেছেন, চালক এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখেন দুর্ঘটনাটি। তিনিই বিধায়ককে ঘটনাটি জানান। বিধায়কই পুলিশকে ঘটনাটি জানান।

বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁর গাড়িটি দুর্ঘটনায় জড়িত নয়। তিনি সারা দিন ফুটের-এ ছিলেন। তিনি চালককে ফোন করেছিলেন। সেইসময় চালক দুর্ঘটনাটি সম্পর্কে জানান। এরপর তিনিই পুলিশের স্টেশন ইনচার্জকে জানান বলে দাবি করেছেন। মৃতরা তাঁর কেন্দ্রের বাসিন্দা বলে জানিয়েছেন রাহুল লোধী।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+