লোকসভা ভোটে লড়বেন না, সুষমার পর ঘোষণা আর এক কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী জানিয়ে দিলেন, তিনিও আগামী লোকসভা ভোটে লড়াই করবেন না।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আগেই জানিয়ে দিয়েছেন ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না। একই পথে হেঁটে আর এক কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী জানিয়ে দিলেন, তিনিও আগামী লোকসভা ভোটে লড়াই করবেন না।

লোকসভা ভোটে লড়বেন না, সুষমার পর ঘোষণা আর এক কেন্দ্রীয় মন্ত্রীর

একইসঙ্গে উমা জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতি থেকে অবশ্য সরছেন না। বিজেপি নেতৃত্বের অনুমতি নিয়েই তিনি ভোটে লড়া থেকে সরে এসেছেন বলে উমা ব্যাখ্যা করেছেন।

তবে কেন সরে আসছেন উমা? জানিয়েছেন, গঙ্গাকে নির্মল করা ও রাম মন্দির তৈরি এই দুটি ইস্যুতেই আপাতত ফোকাস করেছেন তিনি। অযোধ্যায় রাম মন্দির যাতে গড়ে ওঠে সেজন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির লক্ষ্যেই তিনি আগামিদিনে কাজ করবেন।

২০১৯ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে দেড় বছরের জন্য গঙ্গা যাত্রা করবেন উমা। বিভিন্ন জায়গায় গঙ্গার পাড়ে থাকবেন। এজন্য বিজেপি সভাপতি অমিত শাহের অনুমতিও চেয়ে রেখেছেন উমা।

রাম মন্দির নিয়ে বলতে গিয়ে উমা বলেছেন, বিক্ষোভের প্রয়োজন নেই। প্রতিটি দলের মধ্যে ঐক্য তৈরিই আসল কথা। দেশের ঐক্যের সঙ্গে রাম মন্দির নির্মাণের বিষয়টি জড়িয়ে রয়েছে। ফলে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধান করতে হবে বলে উমা দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+