আমলাদের কাজই হল নেতা মন্ত্রীদের জুতো হাতে নিয়ে ঘোরা, উমা ভারতীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল

আমলাদের কাজই হল নেতা মন্ত্রীদের জুতো হাতে নিয়ে ঘোরা, উমা ভারতীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল

আমলা তন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উমা ভারতীর সেই মন্তব্য। বিজেপি নেত্রী বলেছেন আমলারা থাকেন নেতা মন্ত্রীদের জুতো বওয়ার জন্য। এছাড়া আর আমলাদের কোনও ভূমিকা নেই। আমলারা নেতা মন্ত্রীদের জুতো বইবে তার জন্য আমরাই রাজি হয়ে যাই। এছাড়া ওনাদের আর কোনও গুরুত্বই নেই। তিনি আরও বলেছেন আমলাতন্ত্রের আড়ালে রাজনৈতিক নেতারা নিজেদের রাজনৈিতক স্বার্থ সিদ্ধি করে থাকেন।

উমা ভারতীর বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল

ভোপালে গত শনিবার উমা ভারতীর বাসভবনে ওবিসি মহাসভার প্রতিনিধিরা গিয়েছিলেন দেখা করতে। সেখানেই এই মন্তব্য করেন তিনি। উমা ভারতীর কাছে এই ওবিসি মহাসভার প্রতিনিধিরা নিজেদের দাবি জানান। সেখানে তাঁরা দাবি করেছিলেন বর্নের নিরিখে যেন জনগণনা করা হয় এবং বেসরকারি কর্মক্ষেত্রেও যেন ওবিসি সংরক্ষণ দেওয়া হয়। শিবরাজ সিং সরকার তাঁদের দাবি দাওয়া মানছে না অভিযোগ করে বড় আন্দোলনে নামার হুমকি গিয়েছেন সংগঠনের নেতারা।

সেখানেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমলাতন্ত্র নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন।এদিন উমা ভারতে রীতিমতো প্রতিবাদের সুরেই বলেছেন, যদি ২০২২ সালের ১৫ জানুয়ারির মধ্যে মধ্য প্রদেশ সরকার রাজ্যে মদ নিষিদ্ধ না করে তাহলে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন। তিনি জানিয়েছেন শিবরাজ সিং চৌহ্বান সরকার নাকি জানিয়েছেন সচেতন করেই মানুষকে মদ্যপানের নেশা থেকে বিরত করা যাবে। কিন্তু উমা ভারতীর দাবি এভাবে কোনও দিনই মদ্যপান থেকে মানুষকে বিরত করা সম্ভব নয়। এক কথায় শিবরাজ সিং চৌহ্বান সরকারকে কড়া বার্তা দিয়েছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য বাবরি মসজিত কাণ্ডে উমা ভারতী অন্যতম অভিযুক্ত ছিলেন। রামমন্দির নির্মাণের সূচনার পর সেই মামলার শুনানিতে উমা ভারতী বলেছিলেন বাবরি মসজিদ ধ্বংসের জন্য যদি তাঁকে কারা বরন করতে হয় তাহলে তিনি রাজি আছেন। পরে অবশ্য উমা ভারতীকে এই মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+