Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হরিয়ানাতে সরকার গঠনের ক্ষেত্রে এই নির্দল প্রার্থীর সমর্থন না নেওয়ার আর্জি উমা ভারতীর

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৪০ আসন পাওয়া বিজেপি ম্যাজিক ফিগার থেকে ৬টি আসন দূরে। সেই সূন্য স্থান পূরণ করতে যখন প্রতিটি নির্দল বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৪০ আসন পাওয়া বিজেপি ম্যাজিক ফিগার থেকে ৬টি আসন দূরে। সেই সূন্য স্থান পূরণ করতে যখন প্রতিটি নির্দল বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি, তখনই এক জয়ী নির্দল প্রার্থীর সমর্থ না নেওয়ার আর্জি জানালেন বিজেপির জাতীয় স্তরের ভাইস প্রেসিডেন্ট উমা ভারতী। টুইট করে উমা ভারতী নরেন্দ্র মোদী ও অমিত শাহর কাছে আর্জি জানিয়েছেন যাতে কোনও ভাবেই হরিয়ানায় গোপাল কান্দার সাহায্য নিয়ে সরকার গঠন না করা হয়। গতকাল হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর ৮টি টুইট করেন তিনি। সেখানে দেবেন্দ্র ফরনবিশ, মনোহরলাল খট্টর, নরেন্দ্র মোদী ও অমিত শাহকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি হরিয়ানায় সরকার গঠনের ক্ষেত্রে গোপাল কান্দার সাহায্য না নেওয়ারও আর্জি জানান।

ফলপ্রকাশ হতেই নির্দলদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়

ফলপ্রকাশ হতেই নির্দলদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়

প্রসঙ্গত, গতকালই ফলপ্রকাশের পর সিরসার বিজেপি সাংসদের উদ্যোগে একটি চার্টার্ড প্লেনে করে কান্দা ও রঞ্জিত সিংকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তারা বিজেপিকে সমর্থন করবে বলে বিজেপির তরফে দাবি করা হয়। তাদের ছাড়ও আরও নির্দল বিধায়করা বিজেপির সঙ্গে আছেন বলে দাবি করে বিজেপি। তবে এই সব বিধায়কদের বিজেপির দিকে টানতে গুরুত্বপূর্ণ ভামিকা নিয়েছেন কান্দা। হরিয়ানা লোকহিত পার্টির প্রধান কান্দা নিজের দলের একমাত্র বিধায়ক হলেও এই মুহূর্তে কিংমেরকার হিসাবে উঠে এসেছেন তিনি।

গোপাল কান্দার বিতর্কিত ইতিহাস

গোপাল কান্দার বিতর্কিত ইতিহাস

তবে বিজেপির সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ তাসের বিরুদ্ধে মুখ খুলেছেন উমা ভারতী। বিতর্কিত এই নেতার বিরুদ্ধে ২০১২ সাল থেকে আত্মহত্যার প্ররোচণার মামলা চলছে দিল্লি হাইকোর্টে। গোপাল কান্দা এক সময় একটি এয়ারলাইন চালু করেন। তখন তাঁর সেই সংস্থার এক বিমানসেবিকা আত্মহত্যা করেন, পরে সেই বামিনসেবিকার মাও আত্মহত্যা করেন। কান্দার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়। তবে সেই মামলা প্রমাণের অভাবে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। তবে এখনও তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্রোচণার মামলাটি চলছে।

 উমা ভারতীর বক্তব্য

উমা ভারতীর বক্তব্য

এই প্রসঙ্গ তুলেই উমা ভারতী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে উদ্দেশ্য করে টুইে লেখেন, "আমি জানতে পেরেছি যে হরিয়ানাতে সরকার গঠনের জন্য গোপাল কান্দা নামে এক বিধায়কের সমর্থন পেতে চলেছি আমরা। এই গোপাল কান্দার কারণে একটি মেয়ে আত্মহত্যা করেছে। মামলাটি এখনও আদালতের বিচারাধীন। গোপাল কান্দা অপরাধী কি না তা আদালত জানাবে। তবে তাঁর ভোটে জেতা নিশ্চই প্রমাণ করে না যে সে নির্দোষ। আমি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করছি যআতে এই ব্যক্তি থেকে আমাদের দল সমর্থন না নেয়। আমাদের দলের কাছে নরেন্দ্র মোদীর মতো শক্তি রয়েছে। হরিয়ানাতে আমাদের সরকার গঠন হোক তা আমি নিশ্চিতভাবে চাই। কিন্তু আমি আর্জি জানাচ্ছি যে যাদের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব তাদের ভাবমূর্তি স্বচ্ছ হোক।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+