দূরে থাকবেন বলেও শ্রীরামের ডাকে ভূমিপুজো অনুষ্ঠানে উমা ভারতী! আডবাণীর বার্তাতেই মনের বদল?

প্রথমে বলেছিলেন যে প্রধানমত্রীর নিরাপত্তার কথা ভেবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে থাকবেন না। তবে শেষ পর্যন্ত পুজোতে অংশ নিতে অনুষ্ঠানস্থলে দেখা যায় উমা ভারতীকে। এদিন পুজোর স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছানোর আগেই সেখানে পৌঁছান উমা ভারতী। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়।

আমি ভূমিপুজোয় থাকব

আমি ভূমিপুজোয় থাকব

এর আগে এদিন সকালে বর্ষীয়ান এই বিজেপি নেত্রী টুইট করে লেখেন, 'আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের সম্মান রক্ষার্থে বদ্ধপরিকর। আমাকে একজন ঊর্ধ্বতন আধিকারিক রাম জন্মভূমি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন পুজোয় উপস্থিত থাকতে বলেছিলেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সেখানে উপস্থিত থাকব।' উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও এদিন দেখা যায় উমা ভারতীকে স্বাগত জানাতে।

অভিমানী উমা ভারতী

অভিমানী উমা ভারতী

এর আগে মধ্যপ্রদেশের সিহোরে গণেশ মন্দিরে পুজো দিতে গিয়ে বিজেপি নেত্রী উমা ভারতী বলেছিলেন, 'আমি প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েছি রাম মন্দিরের ভূমিপুজোর দিন অযোধ্যা যাব তবে যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ সরযূ নদীর তীরে আরতি করব৷ অনুষ্ঠান শেষ হলে মন্দিরে যাব৷' করোনা সংক্রমণ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি৷ তবে প্রসঙ্গত, উমা ভারতী আডবাণীর ঘনিষ্ঠ হওয়ায় জল্পনা তৈরি হয়েছিল অন্য ক্ষেত্রে।

লালকৃষ্ণ আডবাণীর বার্তা

লালকৃষ্ণ আডবাণীর বার্তা

তবে মঙ্গলবার সন্ধ্যায় লালকৃষ্ণ আডবাণীর বার্তার পরেই বদলে যায় দৃশ্য। আডবাণী বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। শুধু আমার কাছে নয়, প্রত্যেক ভারতবাসীর কাছে আবেগ ও ঐতিহাসিক দিন। স্বপ্নের রাম রাজ্য বাস্তব রূপ পাচ্ছে।'

অনুষ্ঠানে নেই বিজেপির লৌহপুরুষ

অনুষ্ঠানে নেই বিজেপির লৌহপুরুষ

এর আগে বিজেপির লৌহপুরুষকে রাম জন্মভূমির পুজোতে আমন্ত্রণ না জানানোর বিষয়ে বিস্তরক জল্পনা ও বিতর্ক হয়। ১৯৯০ সালে তাঁর সেই রথযাত্রার যেন স্বার্থক পরিসমাপ্তি হয় এদিন। তবে আজ তাঁর লৌহ পৌরষত্বে যেন কোথাও একটা মরচে পড়ে গিয়েছে। রাম মন্দিরের ঐতিহাসিক ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ছিলেন না আডবাণী। মনে করা হয়েছিল আডবাণীকে ব্রাত্য রাখায় বিজেপির অন্দরেই অনেকে রুষ্ঠ হন। তবে গলকাত আডবাণীর ভিডিও বার্তার পর মনে হয় কিছুটা হলেও বরফ গলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+