উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় উপনির্বাচনের দিন ঘোষণা
নতুন বছরের প্রথম মাসেই আবার ও রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন। আগামী ২৯ জনুয়ারী উলুবেড়িয়া ও নোয়াপাড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
নতুন বছরের প্রথম মাসেই আবার ও রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন। আগামী ২৯ জনুয়ারী উলুবেড়িয়া ও নোয়াপাড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়া কেন্দ্রটি ফাঁকা হয়। একইভাবে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ঘোষ প্রয়াত হওয়ায়,ওই কেন্দ্রেও ভোটগ্রহণ হবে।

দুটি উপনির্বাচনেরই গণনা হবে ১ ফেব্রুয়ারি। উল্লেখ্য, উলুবেড়িয়া কেন্দ্র থেকে টানা দু'বার জিতেছেন প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। অন্যদিকে, নোয়াপাড়া কেন্দ্রের কংগ্রেস সাংসদ মধুসূদন ঘোষ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার পর এই কেন্দ্রটিতেও আসন ফাঁকা হয়। উলুবেড়িয়ে কেন্দ্র যেমন তৃণমূলের দখলে ছিল, তেমনই নোয়াপাড়া ছিল বাম কংগ্রেসের দখলে, তবে এবার রাজনৈতিক সমীকরণ কী বলে সেটাই দেখার।
কিছুদিন আগেই সবং উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। নির্বাচনের গণনার প্রথম থেকেই ব্যালটে দাপট দেখিয়েছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, উলুবেড়িয়া কেন্দ্রটি একেবারে গ্রামীণ এলাকায়। এই কেন্দ্রে উপনির্বাচন পঞ্চায়েত ভোটের আগে একটি পরীক্ষার সামিল। নোয়াপাড়ার ক্ষেত্রেও একথা প্রযোজ্য।












Click it and Unblock the Notifications