এনআইএ-র হাতে গ্রেফতার উলফা নেতা গগন হাজারিকা

উলফা নেতা গগন হাজারিকাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল এনআইএ। এনআইএ-র তরফে জানানো হয়েছে,হাজারিকা ওরফে চেলেংকে গ্রেফতার করা হয়েছে অসম থেকে।

গুয়াহাটি,২০ জানুয়ারি: উলফা নেতা গগন হাজারিকাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল এনআইএ। এনআই-এর তরফে জানানো হয়েছে , হাজারিকা ওরফে জয়দীপ চেলেংকে গ্রেপ্তার করা হয়েছে অসম থেকে।

২০০৮ সালে হাজারিকা ,উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-এ যোগ দেয়। ধৃত হাজারিকা এই নিষিদ্ধ সংগঠনের দ্বিতীয় শ্রেনীর নেতা বলে জানা যায়। পদের নিরিখে সংগঠনটির এসএস সেকেন্ড লেফটনেন্ট ছিল সে।

এনআইএ-র হাতে গ্রেফতার উলফা নেতা গগন হাজারিকা

গুয়াহাটির জৈল শিবসাগর জেলার আদালতে তাকে তোলা হলে আদালত তাকে আটক করার নির্দেশ দেয়। আদালত থেকে পরোয়ানা জারি করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

মনে করা হচ্ছে এই উলফা নেতার গ্রেফতারের জেরে সংগঠনের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। সংগঠনের প্রথম সারির নেতা মুকুল হাজারিকা কমান্ডার ইন চিফ পরেশ বরুয়ার সঙ্গে গগনের খুব ভালো সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ফলে এই গ্রেফতার এনআইএ-র হাতে নতুন করে অধরা অনেক তথ্য তুলে দেবে বলে মনে করছে অনেকে। জানা গিয়েছে সংশ্লিষ্ট সংগঠনের কাজে গগন যখন মায়ানমারে যায়, তখন তার সঙ্গে এই উলফা নেতাদের সম্পর্ক গড়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+