অসমে ৫ বাঙালি হত্যার দায় অস্বীকার জঙ্গি সংগঠন 'আলফা'-র, ঘনীভূত হচ্ছে রহস্য
অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালির হত্যাকাণ্ডে তারা জড়িত নয় বলে জানিয়েছে জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা)। এর আগে, এই নৃশংস হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন উলফার হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা
অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালির হত্যাকাণ্ডে তারা জড়িত নয় বলে জানিয়েছে জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা)। এর আগে, এই নৃশংস হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন উলফার হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়। তবে এদিন সেই দাবি উড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে নির্দিষ্টভাবে ৫ জন বাঙালিকেই নিশানায় রেখে কেন হত্যাকাণ্ড চালানো হয়? পাশাপাশি, এই বাঙালি গণহত্যার নেপথ্যে তাহলে কারা রয়েছে, তা নিয়েও ঘনীভূত হচ্ছে রহস্য।

To All Mainland Media,
— Diganta Sarma (@SarmaWay) November 2, 2018
This is Press Statement by ULFA (I) #Tinsukia #Assam pic.twitter.com/n2kKiSh2Lv
এর আগে, অসমের তিনসুকিয়া থেকে ৬জন বাঙালিকে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর ঢোলা সাদিয়া ব্রিজের কাছে তাঁদের বসিয়ে রেখে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনায় ৬ জনের মধ্যে একজন গুরুতর আহত হন। বাকিরা ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। ঘটনার পরেই প্রাথমিকভাবে মনে করা হয়েছিল আলফা জঙ্গিরা এর সঙ্গে জড়িত। এদিকে, ৫ বাঙালির মৃত্যুর নেপথ্যে এনআরসি রয়েছে কি না , তা নিয়ে আগেই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আলফাজের তরফে দায় স্বীকার না করার ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য আরও ঘনীভূত হচ্ছে।












Click it and Unblock the Notifications