Ukraine-Russia War: ৫০ মিনিটের কথায় পুতিনের কাছে শান্তি স্থাপনের বার্তা মোদীর

Ukraine-Russia War: ৫০ মিনিটের কথায় পুতিনের কাছে শান্তি স্থাপনের বার্তা মোদীর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৫০ মিনিটের কথায় ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুতিনকে সরাসরি জেলনস্কির কথা কথা বলার আর্জি জানিয়েছেন।

পুতিনের সঙ্গে কথা মোদীর

পুতিনের সঙ্গে কথা মোদীর

আজই তৃতীয়বারের জন্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন পুতিনের সঙ্গে। বারবারই ইউক্রেনের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ জানানো হয়েছিল পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর অনুরোধ করতে। তাহলে হয়তো পুতিন যুদ্ধ থেকে বিরত হবেন। ইউক্রেনের বিদেশমন্ত্রীর সেই অনুরোধেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এবং তাঁকে সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রায় ৫০ মিনিট ধরে পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী।

ইউক্রেন থেকে উদ্ধার প্রক্রিয়া নিয়ে পুতিনের সঙ্গে কথা

ইউক্রেন থেকে উদ্ধার প্রক্রিয়া নিয়ে পুতিনের সঙ্গে কথা

ইউক্রেনে এখনও আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। কিন্তু ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বারবার ইউক্রেন এবং রাশিয়ার কাছে হিউম্যান করিডর তৈরির আর্জি জানিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েক হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা গিয়েছে ইউক্রেন থেকে। এক ভারতীয়ের মৃত্যু হয়েছে ইউক্রেনে। গুলিবিদ্ধ হয়েছেন একজন। এই পরিস্থিতিতে কীভাবে তাঁদের ফিরিয়ে আনা হবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের।

 ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব

ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব

প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি ইউক্রেনের প্রসিেডন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। তিনি পুতিনকে পরামর্শ দিয়েছেন সরাসরি কথা বলে ইউক্রেনের সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে। যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য পুতিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন হিউম্যান করিডর তৈরির জন্য রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রশংসনীয়। সকালে আবার জেলনস্কির সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৩৫ মিনিট জলনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি।

ইউক্রেনে আটকে ভারতীয় পডুয়ারা

ইউক্রেনে আটকে ভারতীয় পডুয়ারা

এখনও ইউক্রেনে আটকে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা। প্রায় ৭০০ পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েেছন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই অপারেশন গঙ্গার মাধ্যমে কয়েক হাজার ভারতীয় পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়েছে। যাঁরা এখনও আটকে রয়েছেন সেখানে তাঁদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। রাশিয়ার তৃতীয়বার যুদ্ধ বিরতি ঘোষণা করায় ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+