Ukraine-Russia War: শেষ পর্যায়ে অপারেশন গঙ্গা, ভারতীয়দের বুদাপেস্টে পৌঁছনোর বার্তা বিদেশমন্ত্রকের

Ukraine-Russia War: শেষ পর্যায়ে অপারেশন গঙ্গা, ভারতীয়দের বুদাপেস্টে পৌঁছনোর বার্তা বিদেশমন্ত্রকের

শেষ পর্যায়ে অপারেশন গঙ্গা। ইউক্রেন থেকে ভারতীয়দের আনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যাঁরা হাঙ্গেরিতে পৌঁছতে পেরেছেন ইউক্রেন ছেড়ে তাঁরা অবিলম্বে বুদাপেস্টে পৌঁছতে বলা হয়েছে। এমনই নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। আজই ১৩টি বিমানে করে ২৫০০ ভারতীয়কে ইউক্রেন থেকে দেশে ফেরানো হচ্ছে। খারকিভে আর কোনও ভারতীয় আটকে নেই বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

Ukraine-Russia War: শেষ পর্যায়ে অপারেশন গঙ্গা, ভারতীয়দের বুদাপেস্টে পৌঁছনোর বার্তা বিদেশমন্ত্রকের

পুণেতে মেট্রো রেলের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে আনতে ভাল করে সমর্থ হয়েছে কেন্দ্র। সাফল্য এনেছে অপারেশন গঙ্গা। যদিও বিরোধীরা বারবারই তার বিরোধিতা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন আগে থেকে কেন ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো হয়নি। এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক অবিজেপি দল। এরই মধ্যে ইউক্রেনের খারকিভে গুলিতে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে আবার কিেয়ভে গুলি বিদ্ধ হয়েছেন এক ভারতীয় পড়ুয়ারা।

ভারতীয়দের ইউক্রেন থেকে ফেরাতে রাশিয়ার কাছে েসফ করিডর তৈরির আর্জি জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। খারকিভে কোনও ভারতীয় আটকে না থাকলেও এখনও ইউক্রেনের একাধিক জায়গায় ভারতীয়রা রয়েছে। তাঁদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। অকারণে যেন তারা বাইরে বেরিয়ে না আসেন তেমনই নির্দেশিকা জারি করেছে দূতাবাস। সেই সঙ্গে কারা কারা এখনওইউক্রেনে রয়ে গিয়েছেন তাঁদের অবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ৪ মন্ত্রীকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া এই সীমান্ত দিেয় ভারতীয়দের ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হচ্ছে। ইউক্রেনে প্রায় ২০০০ ভারতীয় ছিলেন তাঁদের মধ্যে ধাপে ধাপে অনেক ভারতীয় পড়ুয়াকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অপারেশন গঙ্গা এবার শেষ পর্যায়ে। তাই হাঙ্গেরিতে যাঁরা পৌঁছে গিয়েছেন তাঁদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ভারতীয় দূতাবাসে হাজির হওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যাঁরা এখনও আটকে রয়েছেন ইউক্রেনে তাঁরা প্রয়োজনীয় তথ্য অবিলম্বে জানান। অনলাইনে গুগল ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্ম জরুরি ভিত্তিতে পূরণ করার কথা বলেছিল বিদেশমন্ত্রক।

এখনও যুদ্ধ বিধ্বস্ত পূর্ব ইউক্রেনে হাজারো ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে বলে খবর। তবে খারকিভে আর কেউ আটকে নেই। তাঁদের সকলকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ৬৩িট বিমানে ১৩ হাজার ভারতীয়কে উড়িয়ে আনা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ২৯০০ ভারতীয়কে উড়িয়ে আনা হবে ইউক্রেন থেকে এমনই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+