Ukraine-Russia War: কোনও ভারতীয়কে পণবন্দি করেনি ইউক্রেন সেনা, রাশিয়ার দাবি ওড়াল বিদেশমন্ত্রক

Ukraine-Russia War: কোনও ভারতীয়কে পণবন্দি করেনি ইউক্রেন সেনা, রাশিয়ার দাবি ওড়াল বিদেশমন্ত্রক

কোনও ভারতীয়কে পণবন্দি করে রাখেনি ইউক্রেনের সেনা। রাশিয়ার দাবি ওড়াল ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, রাশিয়ার দাবি সত্যি নয়, কোনও ভারতীয় পড়ুয়াকে পণবন্দি করে রাখেনি ইউক্রেনের সেনা। রাশিয়া দাবি করেছিল ইউক্রেন সেনা ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করে তাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। রাশিয়ার এই দাবির পর শোরগোল পড়েগিয়েছিল ভারতে।

 কোনও ভারতীয় পণবন্দি হননি

কোনও ভারতীয় পণবন্দি হননি

গতকালই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইউক্রেন সেনা ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করছে। তাঁদের আটকে রেখে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে। মারধর করা হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে রাশিয়ার সেই দাবি নস্যাৎ করে বলা হয়েছে কোনও ভারতীয় পড়ুয়াকে পণবন্দি করে রাখেনি ইউক্রেন সেনা। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, বিদেশমন্ত্রক এখনও কোনও ভারতীয় পড়ুয়াকে পণবন্দি করে রাখা হয়েছে ইউক্রেনে এমন কোনও খবর পায়নি। উল্টে ইউক্রেন সরকারকে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। খারকিভ এবং ইউক্রেনের পশ্চিম দিকের এলাকা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়ারা

ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়ারা

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। উল্টে আক্রমণ আরও তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে এখনও সেখানে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। সকলেই মেডিকেলের ছাত্র। কিয়েভ থেকে তাঁদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে খারকিভে। খারকিভে রুশ সেনার মিসাইল হানায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রের। কর্নাটকের বাসিন্দা তিনি। সেই ঘটনার পর থেকে উদ্বেগ আরও বাড়তে শুরু করেছে। খারকিভে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া।

সেফ প্যাসেজ তৈরির আর্জি

সেফ প্যাসেজ তৈরির আর্জি

ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে মোরিয়া মোদী সরকার। চার মন্ত্রীকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। সেখান থেকে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফেরানোর বন্দোবস্ত করবেন তাঁরা। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া দিয়ে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। কিন্তু পোল্যান্ড সীমান্তে ইউক্রেন সেনার হাতে ভারতীয় পড়ুয়াদের নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে জানা গিয়েছে।

পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

এদিকে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা তীব্রতর করার কথা বলেছে। এমনকী তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া। সেই বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর হতে চলেছে বলে হুঙ্কার দিয়েছে রুশ বিদেশমন্ত্রী। তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ পরামাণু যুদ্ধ হবে। ভয়ঙ্কর হবে সেই যুদ্ধ। এদিকে পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে অর্থনৈতিক অবরোধ আরও তীব্র করতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+