Ukraine-Russia War: যুদ্ধ বিরতি হলেও ভারতীয়দের ফেরাতে সমস্যা, ফের সেফ করিডরের আর্জি বিদেশমন্ত্রকের

Ukraine-Russia War: যুদ্ধ বিরতি হলেও ভারতীয়দের ফেরাতে সমস্যা, ফের সেফ করিডরের আর্জি বিদেশমন্ত্রকের

ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে ফের সেফ করিডরের আর্জি মোদী সরকারের। রাশিয়া যুদ্ধ বিরতি ঘোষণা করলেও এখনও ভারতীয়দের জন্য নিরাপদ নয় ইউক্রেন। এমনই জানিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দুই দেশের কাছেই মানবিকতার স্বার্থে সেফ করিডর তৈরির আর্জি জানানো হয়েছে। এদিকে যুদ্ধ বিধ্বস্ত খারকিভ থেকে সব ভারতীয়দের সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাশিয়ার যুদ্ধ বিরতি

রাশিয়ার যুদ্ধ বিরতি

অনেকটা চাপে পড়েই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু পশ্চিমের দেশগুলিকে লাগাতার হুঁশিয়ারি দিয়ে চলেছেন পুতিন। পশ্চিমের দেশ গুলি একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার উপর।যার জেরে তীব্র সংকটে পড়েছিলেন পুতিন। সেখানকার দেশে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। রাশিয়ানরাও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর দাবিতে সরব হয়েছেন। পুতিনের বিরুদ্ধে তাঁর দেশে বিদ্রোহ দানা বেঁধেছে। এদিকে আবার পুতিন সরকার নতুন আইন তৈরি করেছেন, তাতে বলা হয়েছে দেশের সেনাবাহিনীর বিরোধিতা করলে ১৫ বছরের জেল। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে গোটা বিশ্বে। আমেরিকা এর তীব্র নিন্দা করেছেন।

সেফ করিডর তৈরির আর্জি ভারতের

সেফ করিডর তৈরির আর্জি ভারতের

যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু তারপরেও ভারতীয়দের ইউক্রেন থেকে সরিয়ে আনা নিরাপদে সম্ভব হচ্ছে না। এমনই দাবি করেছে বিদেশমন্ত্রক। খারকিভ থেকে সব ভারতীয়দের সরানো হয়ে গেলেও। তাঁদের ভারতে পাঠাতে হিমসিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন বিপদ যাতে না ঘটে তার জন্য ইউক্রেনে যেখানে যে ভারতীয় পড়ুয়া রয়েছে তাঁদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। এদিকে আবার ভারতীয়দের সেখান থেকে বের করে আনতে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের কাছে সেভ করিডর তৈরির আর্জি জানিয়েছে বিদেশমন্ত্রক।

সেভ করিডর তৈরির আশ্বাস রাশিয়া

সেভ করিডর তৈরির আশ্বাস রাশিয়া

মানবিকতার স্বার্থে সাধারণ মানুষের জন্য সেভ করিডর তৈরির আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মানবিকতার স্বার্থে ইউক্রেনের দুটি শহরে আজ সেভ করিডর তৈরি হবে বলে জানিয়েছে রাশিয়া। রবিবার সকাল থেকে মরিপল এবং ভলনোভাখা এই দুটি শহরে জন্য সেফ করিডর তৈরি করা হয়েছে। এই দুটি শহর রাশিয়ার দখলে চলে গিয়েছে। নাগরিকরা যাতে নিরাপদে সেখান থেকে বেরিয়ে যেতে পারেন সেই সুযোগ করে দিয়েছে রাশিয়া। যুদ্ধের জেড়ে প্রায় দেড় লক্ষ ইউক্রেনের বাসিন্দা দেশ ছেড়েছেন বলে জানা গিয়েছে।

পুতিনের সঙ্গে কথা বলার আর্জি

পুতিনের সঙ্গে কথা বলার আর্জি

এদিকে ইউক্রেনের তরফ থেকে ভারতকে যুদ্ধ বিরতির জন্য রাশিয়ার সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুতিনের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী যেন যুদ্ধ বিরতি ঘোষণা করার জন্য পুতিনের সঙ্গে কথা বলেন তার অনুরোধ জানিয়েছেন তিনি।এদিকে আজই অপারেশন গঙ্গায় ২৫০০ ভারতীয় ইউক্রেন থেকে দেশ ফিরছেন। গত কয়েকদিন ধরে লাগাতার ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+