Ukraine-Russia War: কীভাবে সুমি থেকে ফেরানো হবে পড়ুয়াদের? রাষ্ট্রপুঞ্জে সংশয় প্রকাশ ভারতের

Ukraine-Russia War: কীভাবে সুমি থেকে ফেরানো হবে পড়ুয়াদের? রাষ্ট্রপুঞ্জে সংশয় প্রকাশ ভারতের

ইউক্রেনে এখনও আটকে রয়েছে ভারতীয়রা। তাঁদের ফেরানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রতিনিধি। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লািদমির পুতিনের সঙ্গে কথা বলেও তেমন কোনও সুরাহা মেলেনি এমনই ইঙ্গিত মিলেছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিট কথা বলেছেন। সেখানে ভারতীয় পড়ুয়াদের ফেরানো নিয়ে কথা হয়েছে। ইউক্রেনের সুিমতে এখনও প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। তাঁদের ফেরাতে সেফ করিডর তৈরির অনুরোধ জানিেয়ছেন মোদী।

 রাষ্ট্রপুঞ্জে সংশয় প্রকাশ ভারতের

গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভারতীয়দের আটকে থাকা ভারতীয়দের ফেরানোর জন্য সেফ করিডর তৈরি করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। প্রধানমন্ত্রীর অনুরোধেও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে ইউক্রেনের সুমিতে আটকে থাকা ৭০০ ভারতীয়কে কিভাবে ফেরানো হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, দুই দেশের সরকারকে ভারতের তরফে অনুরোধ করার সত্ত্বেও এখনও সামিতে আটকে থাকা ভারতীয় ছাত্রদের জন্য নিরাপদ করিডর তৈরির বিষয়ে কোনও আশ্বাস বা ব্যবস্থা করেনি রাশিয়া এবং ইউক্রেন। কাজেই সেই ৭০০ ভারতীয় পড়ুয়াকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে উদ্বেগে রয়েছে দেশ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন,
'আমরা ভারতীয় সহ সকল নাগরিকদের নিরাপদে সেখান থেকে বের করে আনার আবেদন জানিয়েছিলাম। এখন আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে দুপক্ষকেই আমাদের আবেদন সত্ত্বেও সামিতে আমাদের ছাত্রদের জন্য নিরাপদ করিডোরের বিষয় নিয়ে এখনও অবধি কোনও উদ্যোগ নেওয়া হয়নি।'

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেখানে মানবিকতার স্বার্থে সেফ করিডর তৈরির আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাতে কোনও কথা বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকী ইউক্রেনের প্রেসিডেন্টও এই নিয়ে কোনও কথা বলেননি। তাঁরা পুরো বিষয়টাই এড়িয়ে গিয়েছেন। কাজেই সুিমতে আটকে থাকা ৭০০ ভারতীয় পড়ুয়াকে কীভাবে ফেরানো হবে সেটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের কাছে। আন্তর্জাতিক মহলেও এই নিয়ে উদবেগ প্রকাশ করেছে ভারত।

বারবার রাশিয়া এবং ইউক্রেনের কাছে যুদ্ধ থামিয়ে শান্তি আলোচনায় বসার আর্জি জানানো হয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চতুর্থ দফার বৈঠকেও কোনও সমাধান সূত্র মেলেনি। দুই দেশই নিজেদের দাবিতে অনড় রয়েছে। এদিকে রাশিয়া লাগাতার গোলাগুলি বর্ষণ করে চলেছে ইউক্রেনের উপরে। এমনকী পরমাণু যুদ্ধেরও হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গতকাল সাময়িক ভাবে চতুর্থ বারের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তারপরে ফের গোলাবর্ষণ শুরু হয়েছে। ইউক্রেনের সিংহভাগ এলাকা থেকে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হয়েছে। অনেকটাই সফল হয়েছে অপারেশন গঙ্গা এখন বড় চ্যালেঞ্জ সুমিতে আটকে থাকা ৭০০ ভারতীয় পড়ুয়াকে উদ্ধার করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+