Ukraine-Russia War: যে যেভাবে পারছেন এক্ষুনি খারকিভ ছাড়ুন, ভারতীয়দের নির্দেশিকা জারি বিদেশমন্ত্রকের

Ukraine-Russia War: যে যেভাবে পারছেন এক্ষুনি খারকিভ ছাড়ুন, ভারতীয়দের নির্দেশিকা জারি বিদেশমন্ত্রকের

যে যেখানে আটকে আছেন যেভাবেই এক্ষুনি খারকিভ ছাড়ুন। ভারতীয় পড়ুয়াদের বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক। খারকিভে আক্রমণ তীব্রতর করতে চলেছে আমেরিকা। তার জন্য ৯ ঘণ্টা সময় দিয়েছে তারা। যত দ্রুত সম্ভব তাই ভারতীয়দের খারকিভ ছাড়ার নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য এই খারকিভেই রুশ সেনার ছোড়া মিসাইলে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় পড়ুয়া। এখনও সেখানে প্রায় ৪০০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

 খারকিভে আক্রমণ তীব্র করছে রাশিয়া

খারকিভে আক্রমণ তীব্র করছে রাশিয়া

ইউক্রেন-রুশ সীমান্তের শহর খারকিভ। প্রথম থেকেই খারকিভে লাগাতার মিসাইল হানা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ সেনার ট্যাঙ্কার দাপিয়ে বেড়াচ্ছে খারকিভের আশপাশের এলাকায়। চলছে বোমাবর্ষণও। কোনও মতে সেখানে প্রতিরোধ গড়ছে ইউক্রেন সেনা। ভয়ঙ্কর তীব্র তার সঙ্গে চলছে খারকিভে বিমান হানা। রুশ বোমারু বিমান যখন তখন বোমা বর্ষণ করে চলেছে খারকিভে।

আটকে ৪০০০ ভারতীয় পড়ুয়া

আটকে ৪০০০ ভারতীয় পড়ুয়া

একদিকে যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে খারকিভে তখন সেখানেই আটকে রয়েছে প্রায় ৪০০০ ভারতীয় পড়ুয়া। বিভিন্ন জায়গায় বাঙ্কারে তাঁরা আত্মগোপন করে রয়েছে। বাঙ্কারের মধ্যে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন তাঁরা। বাইরে বেরোলেই মরতে হবে রুশ বোমার হানার। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। বিভিন্ন মেডিকেল কলেজে শেল্টার দেওয়া হয়েছে। খাবার আর পানীয় জলের সংকট দেখা দিচ্ছে সেখানে। তার মধ্যে কোনও রকমে রয়েছেন তাঁরা।

খারকিভ ছাড়ার নির্দেশিকা জারি

খারকিভ ছাড়ার নির্দেশিকা জারি

খারকিভে আরও আক্রমণ তীব্র করবে রুশ সেনা। সেই খবর পাওয়া মাত্রই ভারতীয় পড়ুয়াদের অবিলম্বে খারকিভ ছাড়ার নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। রাশিয়া খারকিভ খালি করার জন্য ৯ ঘণ্টা সময় দিয়েছে। রাত সাড়ে ৯টার মধ্যে খারকিভ থেকে সব ভারতীয়দের বের করে আনা বড় চ্যালেঞ্জ এখন। ইউক্রেনের উত্তর দিকে রয়েছে খারকিভ। সেখানকার মেডিকেল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন প্রায় সাড়ে তিন হাজার ভারতীয় পড়ুয়া। খারকিভ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র তাঁরা। কোনও কিছু না পেলে পায়ে হেঁটেই খারকিভ ছাড়ার নির্দেশিকা জারি করেছে ভারত। খারকিভ থেকে হেঁটে নিকটবর্তী জায়গায় যেতে হলে ১২ থেকে ১৬ কিলোমিটার হাঁটতে হবে তাঁদের।

ভারতীয়দের ফেরাতে মরিয়া চেষ্টা

ভারতীয়দের ফেরাতে মরিয়া চেষ্টা

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে মোদী সরকারের মন্ত্রীরা। পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলডোভা দিয়ে তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু পোল্যান্ড সীমান্তে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ভারতীয় ছাত্রদের। সেই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ইউক্রেন সেনা তাঁদের মারধর করছে বলেও অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+