Ukraine-Russia War: বিমানে অনেকটা জায়গা ভরে যাচ্ছে, ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়ার দেহ নিয়ে মন্তব্য বিজেপি নেতার
Ukraine-Russia War: বিমানে অনেকটা জায়গা ভরে যাচ্ছে, ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়ার দেহ নিয়ে মন্তব্য বিজেপি নেতার
ইউক্রেনে যুদ্ধ তীব্রতর হচ্ছে। এই নিয়ে ভারতেও রাজনৈতিক মহলে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। কেন ভারতীয়দের আগে দেশে ফেরানোর উদ্যোগ নেয়নি মোদী সরকার এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতেই আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা। বিজেপি বিধায়ক অরবিন্দ বল্লভ বলেছেন, দেহ অনেকটা জায়গা ভরে যাচ্ছে বিমানে। প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটকের বাসিন্দা ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে ইউক্রেনের খারকিভে। রুশ ক্ষেপণাস্ত্রের হানায় মারা যান তিনি। তার দেহ ভারতে আনার তোরজোর চলছে।

ইউক্রেনে মৃত ভারতীয় পড়ুয়া
ইউক্রেনের খারকিভে রুশ মিসাইলের হানায় মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্রের। খারকিভে মেডিকেল পড়তে গিয়েছিলেন কর্নাটকের ছেলে নবীন শেখরাপ্পা জ্ঞানগৌড়া। খারকিভে বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। রাশিয়ার যখন তুমুল বোমা বর্ষণ করছে ঠিক তখনই বাইরে খাবার কিনতে বেরিয়েছিলেন নবীন। রুশ মিসাইলের হামলায় ঝলসে যায় শেখরাপ্পার দেহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তাঁর বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তারপরেই আরও ভারতীয়দের ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে মোদী সরকার।

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য
নবীন শেখরাপ্পার দেহ ফিরিয়ে আনা হচ্ছে ভারতে। এই নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন। এমনিতে জীবিত মানুষকেই আনা যাচ্ছে বিমানে। তাঁদের কুলানো যাচ্ছে না বিমানে। তার পরে আবার দেহ। অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে দেহ। ইউক্রেন থেকে জীিবত ভারতীয়দের ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। তারপরে আবার দেহ নিয়ে আসা সেটা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কী জানালেন নবীনের সহপাঠীরা
নবীন খারকিভের বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। তাঁর সহ পাঠিরা জানিয়েছেন ভোর ৬টা নাগাদ নবীন বাইরে বেরিয়েছিলেন। তখন তাঁরা সকলে ঘুমোচ্ছিলেন। বাইরে কার্ফু জারি ছিল সেসময়। কাউকে জানিয়েও বাইরে বেরোননি নবীন। যার জন্য তাঁরা জানতেই পারেননি নবীন বাইরে গিয়েছেন খাবার আনতে। যখন জানতে পারেন তখন সব শেষ হয়ে গিেয়ছে। অর্থাৎ রুশ মিসাইল হানায় মারা গিয়েছেন ভারতীয় ছাত্র।

গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র
শুক্রবার সকালে আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় ছাত্র। সেকারণে তাঁকে সেখান থেকে ফিরিয়ে আনা যায়নি। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও প্রাণে বেঁচে গিয়েছে সে। তিনি জানিয়েছেন সেসময় কিয়েভে তুমুল গুলি বর্ষণ চলছিল। চারিদিক থেকে গুলি চালাচ্ছিল সকলে। তার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। তার পরেই একটি নয় একাধিক গুলি লাগে তাঁর।












Click it and Unblock the Notifications