Ukraine-Russia Crisis: ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Ukraine-Russia Crisis: ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ইউক্রেন পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আজ আবার এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হয়েছে। খবর পাওয়ার পরেই জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। সেখানে ইউক্রেন থেকে ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হচ্ছে তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে।

ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া
শুক্রবার সকালেই এল আরও এক দুঃসংবাদ। ইউক্রেনের কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় ছাত্র। রুশ সেনার গোলাগুলি বর্ষণের মাঝে পড়ে গিয়েছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ায় তাঁকে ফিরিয়ে আনা যায়নি। কিয়েভে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গতকাল থেকেই ভারতীয়দের অবিলম্বে কিয়েভ ছাড়ার নির্দেশিকা জারি করেছিল বিদেশমন্ত্রক। জরুরি ভিত্তিতে যে যেখানে রয়েছেন সে সেখান থেকে কিয়েভ ছেড়ে বেরিয়ে আসুন। প্রয়োজনে পায়ে হেঁটে কিয়েভ ছাড়ার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
ফের এক ভারতীয়ের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই নড়ে চড়ে বসে বিদেশমন্ত্রক। ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া কোন পথে এগোচ্ছে তার খোঁজ খবর নিতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রয়েছেন বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারীকরা। ইতিমধ্যে ৮০টি বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চার মন্ত্রী গিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, বেলারুশ হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বৈঠকে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল, বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

রাশিয়া-ইউক্রেনের কাছে সেভ করিডর তৈরির আর্জি
রাশিয়া এবং ইউক্রেনের কাছে সেভ করিডর তৈরির আর্জি জানিয়েছে ভারত। দেশবাসীকে ইউক্রেন থেকে নিরাপদে বের করে আনতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের কাছেই আবেদন জানানো হয়েছে। রাশিয়া আবার ইতিমধ্যে দাবি করেছিল ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করছে ইউক্রেন সেনা। কিন্তু সেই দাবি নস্যাৎ করেছে বিদেশমন্ত্রক। তাঁরা জানিয়েছেন এরকম কোনও ঘটনা ঘটেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও নিয়ে উৎকণ্ঠা বেড়েছে। সেখানে দেখা গিয়েছে পোল্যান্ড সীমান্তে ভারতীয়দের উপর নির্যাতন শুরু করেছে ইউক্রেন সেনা।

খারকিভ থেকে উদ্ধারে তৎপরতা
খারকিভে লাগাতার রুশ সেনা হামলা চালিয়ে যাচ্ছে। সেই হামলার তীব্রতা তারা বাড়িয়েছে। এদিকে খারকিভে ৪০০০ ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে। সেখান থেকে তাঁদের দ্রুত বেরিয়ে আসার নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। খারকিভে রাশিয়ান সেনা ক্ষেপণাস্ত্র এবং মিসাইল হানা তীব্র করেছে। ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে রুশ সেনা। ইতিমধ্যেই খারকিভে রুশ মিসাইল হানায় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। তিনি কর্নাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications