Ukraine-Russia Crisis: কিয়েভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে

Ukraine-Russia Crisis: কিয়েভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, ভর্তি হাসপাতালে

ফের ইউক্রেনে আক্রান্ত ভারতীয় ছাত্র। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন এক ভারতীয় ছাত্র। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে খারকিভে রুশ ক্ষেপনাস্ত্র্রের হানায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ছাত্রের। তারপরে এই দ্বিতীয় ঘটনা যখন আকান্ত হল কোনও ভারতীয়।

কিয়েভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র

গতকাল থেকেই কিয়েভ খালি করার তৎপরতা শুরু হয়েছিল। ভারতীয় পড়ুয়াদের কিয়েভ ছেড়ে অবিলম্বে বেরিয়ে আসার নির্দেশিকা জারি করেছিল বিদেশমন্ত্রক। বলা হয়েছিল যত দ্রুত সম্ভব কিয়েভ ছেড়ে বেরিয়ে পড়ুন সকলে। যে যেখানে আছেন সে সেখান থেকে বেরিয়ে পডুন। প্রয়োজনে পায়ে হেঁটে কিয়েভ থেকে বেরোনোর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। খারকিভেও একই নির্দেশিকা জারি করা হয়েছিল।

তারপরেও ঘটল ঘটন। কিয়েভ ছাড়ার পথেই গুলিবিদ্ধ হলেন ভারতীয় ছাত্র। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে দানানো হয়েছে কিয়েভেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই আহত ছাত্রকে। কার গুলিতে আহত হয়েছেন তিনি তা এখনও জানা যায়নি। হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় তাঁকে ফেরানো সম্ভব হয়নি। কিয়েভেই হাসপাতালে ভর্তি রয়েছেন সেই ছাত্র। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে খারকিভে রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় এর ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কর্নাটক থেকে খারকিভের মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন।

এদিকে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার তৎপরতা শুরু করে দিয়েছে মোদী সরকার। অপারেশন গঙ্গায় প্রায় ১৪,০০০ ভারতীয়কে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ৮০টি বিমানে ৩ হাজারের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বিদেশমন্ত্রক। ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছেন মোদী সরকারের মন্ত্রীরা। তাঁরা দ্রুত ভারতীয়দের সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। গতকাল থেকেই একের পর এক বিমান আসছে ইউক্রেনের ভারতীয়দের িনয়ে।

গত কয়েকদিন ধরেই ইউক্রেনে হামলা তীব্রতর করেছে রাশিয়া। একের পর এক জায়গায় ক্ষেপণাস্ত্র হানা তীব্র করছে রাশিয়া। তারমধ্যেই ভারতীয়দের জন্য সেভ করিডর তৈরির আবেদন জানিয়েছিল মোদী সরকার। তাতে সম্মত হয়েছে রাশিয়া। এদিকে আবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতীয় পড়ুয়াদের পণবন্দি করছে ইউক্রেনের সেনারা। কিন্তু সেটা সত্যি নয় বলে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+