Ukraine-Russia Crisis: যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, দুর্গতদের পাশে থাকতে ত্রাণ পাঠাচ্ছে ভারত
Ukraine-Russia Crisis: যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন, দুর্গতদের পাশে থাকতে ত্রাণ পাঠাচ্ছে ভারত
ইউক্রেনের উপর আসুরিক শক্তি প্রয়োগ করে চলেছে রাশিয়া। সাজানো গোছানো দেশ তচনচ হয়ে গিয়েছে। রাশিয়ার বোমারু বিমানের হানায় কঙ্কাল হয়ে গিয়েছে গোটা দেশ। ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন সেদেশের নাগরিকরা। প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিচ্ছেন তাঁরা। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেখানে দিন কাটাচ্ছেন মানুষ। যুদ্ধ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতও। ওষুধ সহ একাধিক মেডিকেল সরঞ্জাম নিয়ে ইউক্রেনে পাড়ি দিচ্ছে ভারতের বিশেষ বিমান। সেখানকার মানুষকে সাহায্যরে জন্য ত্রাণ পাঠাচ্ছে ভারত।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ছিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং হরদ্বীপ সিং পুরী। িছলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ মন্ত্রকের সচিব। সেই বৈঠকেই ইউক্রেনকে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নিয়েই এই প্রথম ইউক্রেনে পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রি। আজই বায়ুসেনার বিশেষ বিমান ইউক্রেন রওনা হবে এই ত্রাণ সামগ্রি নিয়ে। তাতে রয়েছে ওষুধ পত্র এবং ডাক্তারির সামগ্রি। মানবিকতার স্বার্থেই ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে চায় রাশিয়া। এমনই বার্তা দিেয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত মানবিকতার স্বার্থে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে। সেকারণেই সেই দেশের দুর্গত মানুষদের জন্য ওষুধ পত্র এবং মেডিকেল সরঞ্জাম পাঠাচ্ছে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ ভাবে ভাবিত ইউক্রেন। সেদেশের মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিকরা বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেকারণেই আরও বেশি করে তাঁদের জন্য ত্রাণ পাঠাতে চাইছে ভারত। বারবারই ভারত মানবিকতার স্বার্থে কাজ করে এসেছে। ইউক্রেনের ক্ষেত্রেও তা করবে। এদিকে ইউক্রেনে এখনওআটকে রয়েছেন অসংখ্য ভারতীয়। তাঁদের ফেরাতে মরিয়া মোদী সরকার। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন ভারতের মন্ত্রীরা। সেখান থেকে তাঁরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর তদারকি করবেন। পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া হয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিও তাতে দেখা গিয়েছে পোল্যান্ডের সীমান্তে ভারতীয়দের কিছুতেই আসতে দিচ্ছে না ইউক্রেনের সেনা। ভারতীয় পড়ুয়াদের উপরে নির্যাতন করা হচ্ছে বলে দেখা গিয়েছে সেই ভিডিওতে।












Click it and Unblock the Notifications