রাশিয়া ইউক্রেন সংঘাত: আটকে থাকা পড়ুয়াদের সাহায্য করছে না কেন্দ্র, সরব বিজেপি সাংসদ

রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেন ছাড়তে বাধ্য হয় অনেক ভারতীয় নাগরিক। তাছাড়া ভারতীয় অনেক পড়ুয়াদের সারিয়ে আনার জন্য কেন্দ্র সরকার মরিয়া হয়ে উঠেছে। আর এই ঘটনার জন্য কেন্দ্রের তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। কিন্তু কেন? তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি বিপর্যয়ে সুযোগ খুঁজছে এরা! ভারত সরকার কিন্তু ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের জন্য কিছুই করছে না।

বিজেপি সাংসদ কী বললেন

বিজেপি সাংসদ কী বললেন

ইউক্রেনে এখনও ১৫০০ শোর বেশি পড়ুয়া এখনও আটকে আছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় হয়নি। সাংসদ ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। সেখানে এক পড়ুয়াকে বলতে শোনা যাচ্ছে যে ভারত সরকার তাঁদের উদ্ধার করার জন্য কিছুই করেনি।

পড়ুয়ারা দাবি কী

শেয়ার করা ভিডিওটিতে মেয়েটি দাবি করে জানাচ্ছেন, ইউক্রেনের যুদ্ধে ছাত্র ছাত্রীরা অসহায় হয়ে পড়লেও ভারত সরকার কিন্তু তাঁদের জন্য কিছু করছে না। অন্যান্য দেশ কিন্তু তাঁদের উদ্ধার করার জন্য চেষ্টা করছে। পশ্চিম ইউক্রেনে ফিরে আসার জন্য ভারতীয় দূতাবাসের কথা বলতে গিয়ে তিনি জানান, সীমান্ত থেকে ৮০০ কিমি দূরে তাঁদের বাস। সরকারি সহায়তা ছাড়া এত দূরের পথে যাওয়া সম্ভব নয়। তাঁদের ফোন করলেও তাঁদের ফোন ধরা হচ্ছে না।

ছাত্রী দাবি করে জানান

ছাত্রী দাবি করে জানান

তিনি অভিযোগ করে জানান, আমরা বারবার ভারতীয় দূতাবাসের কর্মীদের ফোন করছি, কিন্তু তাঁরা আমাদের ফোন ধরচ্ছেন না। রোমানিয়ার সীমান্তে মেয়েদের অত্যাচার করা হচ্ছে, মারধরও করা হচ্ছে। আমাদের কে বলা হচ্ছে যারা ট্রেনে করে যেতে পারেন, তাঁরা চলে যান। আমাদের পাশে দাঁড়াচ্ছে না তাঁরা।

রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মোদী বৈঠক করেছিলেন

রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মোদী বৈঠক করেছিলেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চার মন্ত্রীও। তাঁরা হলেন, হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু এবং ভি কে সিংও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারত ইতিমধ্যেই পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়াতে নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে। সীমান্ত-ক্রসিং পয়েন্টগুলির সাহায্যে ভারতীয় নাগরিক-সহ পড়ুয়াদের সরিয়ে আনতে সাহায্যও করছে।

আগেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ছিলেন সাংসদ বরুণ গান্ধী

আগেও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে ছিলেন সাংসদ বরুণ গান্ধী

ইতিমধ্যে ১ হাজারের বেশি ভারতীয়কে বুদাপেস্ট ও বুখারেস্টে সরিয়ে নেওয়া হয়েছে বিমানের সাহায্যে। আবার অনেককে স্থল পথেও সরিয়ে নেওয়া হচ্ছে। তবে, বিজেপি সাংসদকে কিন্তু আগেও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে। কৃষি আইন, কৃষকদের প্রতিবাদ, ব্যাংক জালিয়াতি ঘটনায় অনেকবারই তিনি কেন্দ্রের বিষয়ে নিয়ে সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+