স্বস্তির খবর, ব্রিটেনের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এখনও মেলেনি ভারতে, নিশ্চিত করল কেন্দ্র
স্বস্তির খবর, ব্রিটেনের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিশ এখনও মেলেনি ভারতে, নিশ্চিত করল কেন্দ্র
অবশেষে স্বস্তি। উৎকণ্ঠা কাটল দেশবাসীর। ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের হদিশ পাওয়া যানি ভারতে। জানিয়ে দিল মোদী সরকার। গত কয়েকদিন থেকে ব্রিটেন থেকে আসা যাত্রীদের নিয়ে উদ্বেগে ছিল কেন্দ্র। ইতিমধ্যেই করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটেনের উড়ান। যাঁরা এসেছেন দেশে তাঁদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দরগুলিতে নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতায় লন্ডন ফেতর দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ব্রিটেনের করোনা স্ট্রেন নেই ভারতে
ভয়ে কাঁটা হয়ে ছিল গোটা দেশ। ফের থাবা চওড়া করতে শুরু করে দিয়েেছ করোনা ভাইরাস। এবার সেই থাবা আরও ভয়ঙ্কর। ব্রিটেনের করোনা ভাইরাসের স্ট্রেনের আতঙ্কে ভারত ব্রিটেনগামী সব উড়ান বন্ধ করে দেয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। তারপরেই আতঙ্ক কাটছিল না। শেষে স্বস্তির খবর শোনাল কেন্দ্র। এখনও ভারতে ব্রিটেনের করোনা ভাইরাসের স্ট্রেনের হদিশ পাওয়া যায়নি। তবে পুরো বিপদ এখনও কাটেনি। সেকারণেই বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ নজরদারি ব্রিটেনের বিমানে
বিশেষ নজরদারি শুরু হয়েছে ব্রিটেন সহ বাইরে থেকে আসা বিমান যাত্রীদের উপর। ইতিমধ্যেই দেশের একাধিক বিমানবন্দরে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নীতি আয়োগের সদস্য এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের বিশেষ টাস্কফোর্সের সদস্য ডাক্তার ভিকে পল সাংবাদিক বৈঠক করে দেশবাসীকে আস্বস্ত করেছেন এখনও ব্রিটেনের করোনা ভাইরাসের সেই ভয়ঙ্কর স্ট্রেনের হদিশ মেলেনি দেশে। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দেশে।

ফের কি লকডাউনের পথে
ইতিমধ্যেই করোনা সংক্রমণ বেড়ে চলায় ভারতের বেশ কয়েকটি রাজ্য নাইট কার্ফু জারি করা শুরু করেছে। আহমেদাবাদে বাড়ানো হয়েছে নাইট কার্ফুর সময়সীমা। রাজস্থানের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ঘরে বসে বড়দিনের উৎসব উদযাপনের কথা বলেছেন। আগেই মুম্বইয়ে করোনা ভাইরাসে সেকেন্ড ওয়েভ মুম্বইয়ে শুরু হতে পারে বলে সতর্ক করা হয়েেছ। তার সতর্কতা মূলক ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে শিবসেনা সরকার।

বিপদ কাটবে কবে
করোনা টীকা না আসা পর্যন্ত করোনা বিপদ কাটবে না। কারণ এই ভাইরাস জীবন্ত কোষ ছাড়া বাঁচতে পারে না। মানুষ না হলে কোনও না কোনও জীবের শরীর আশ্রয় করে থেকে যাবে তারা। কার জন্য একাধিক স্ট্রেন বদলাতে শুরু করবে। ইতিমধ্যেই সেটা করতে শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকেও এই নিয়ে সতর্ক করা হয়েছে আরও ভয়ঙ্কর হতে চলেছে করোনা সংক্রমণ এই নিয়ে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications