হানিমুনের জন্য গোটা ট্রেন ভাড়া করে ফেললেন দাম্পতি! কোথায় যাচ্ছেন তাঁরা জানেন
হানিমুনে সঙ্গীকে তাক লাগিয়ে দিতে অনেকেই অনেক রকমের ঘটনা ঘটিয়ে থাকেন। আর হানিমুনের সেই সমস্ত অভিজ্ঞতাই স্মৃতিতে জায়গা করে নেয়।
হানিমুনে সঙ্গীকে তাক লাগিয়ে দিতে অনেকেই অনেক রকমের ঘটনা ঘটিয়ে থাকেন। আর হানিমুনের সেই সমস্ত অভিজ্ঞতাই স্মৃতিতে জায়গা করে নেয়। হানিমুনের স্মৃতিকে আরও বেশি উজ্জ্বল করতে ব্রিটেনের সিলভিয়া আর গ্রাহাম এসেছেন ভারতে। তাঁদের গন্তব্য দক্ষিণ ভারতের সবুজ ঘেরা নীলগিরি অরণ্য।

মায়াবী নীলগিরির সবুজে নিজেদের হারিয়ে ফেলতে ব্রিটেন থেকে ভারতে হানিমুনে আসেন বিদেশী দম্পতী সিলভিয়া প্ল্যাসিক ও গ্রাহাম উইলিয়াম লিন। তাঁরা মেট্টু পালায়ম থেকে নীলগিরি যেতে ভাড়া করে ফেলেন গোটা একটা ট্রেন। ১২০ জনের আসন যুক্ত এই ট্রেনের সওয়ারী হন কেবল সিলভিয়া আর গ্রাহাম। এভাবেই নিজেদের হানিমুনকে আরও বেশি রোম্যান্টিক করে তোলেন তাঁরা। তাঁদের স্মৃতির পাতায় যা জায়গা করে নিতে বাধ্য !
উল্লেখ্য, গ্রাহাম ও সিলভিয়া ট্রেনটি বাড়া করার জন্য আবেদন করেন ভারতের সাদার্ন রেলওয়েকে।আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই তাঁরা এই আবেদন জা দেন। এরপর সালেম ডিভিশনের তরফে আবেদন যায় রেল বোর্ডের কাছে। আর সেই আবেজন মঞ্জুর হতেই, নীলগিড়ির স্বর্গীয় সবুজঘেরা পাহাড় ঘিরে ছুটতে থাকে সিলভিয়াদের ট্রেন। মেট্টুপালায়ম থেকে ট্রেন কুন্নুরে পৌঁছলে সিলভিয়া গ্রাহম কে সাদরে গ্রহণ করেন কুন্নুর স্টেশনের ম্যানেজার । উল্লেখ্য, সকাল ৯:১০-এ এই ট্রেনটি ছাড়ার পর গন্তব্যে পৌঁছয় দুপুর ২৪০ মিনিটে।












Click it and Unblock the Notifications