মন্দিরে ভাইরাল নাচ মুম্বইয়ের মডেলের, ভিডিও ঘিরে বিতর্ক মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে মুম্বইয়ের এক উঠতি মডেলের শাড়ি পরে নাচের ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সাদা সুদৃশ্য শাড়িতে তিনি শরীরী বিভঙ্গে সকলকে মাত করার চেষ্টা করেছেন।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে মুম্বইয়ের এক উঠতি মডেলের শাড়ি পরে নাচের ভিডিও সামনে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সাদা সুদৃশ্য শাড়িতে তিনি শরীরী বিভঙ্গে সকলকে মাত করার চেষ্টা করেছেন। নুসরত ফতেহ আলি খানের বিখ্যাত গানের তালে নেচেছেন তিনি।

মন্দিরে ভাইরাল নাচ মুম্বইয়ের মডেলের, ভিডিও ঘিরে বিতর্ক মধ্যপ্রদেশে

জানা গিয়েছে, মডেলের নাম নন্দিনী কুরিল। তিনি টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও বানিয়েছেন। সেই ভিডিও সামনে আসতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলে নন্দিনীর সমালোচনায় সরব হয়েছেন। কীভাবে বিখ্যাত মন্দিরে এসব তিনি করলেন, তা নিয়ে অনেকেই মুণ্ডপাত করছেন। বলা যায় ভিডিও শেয়ার করে নিজেই বিপাকে পড়েছেন এই উঠতি মডেল।

মন্দিরের ভিতরে ঢুকে শুধু নাচাই নয়, ঘণ্টা বাজাতে বাজাতে নাচতেও দেখা গিয়েছে নন্দিনীকে। মন্দির প্রাঙ্গণে তখন দর্শনার্থীদের ভিড় ছিল। তাদের সামনেই নাচতে থাকেন এই মডেল। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+