আধার নিয়ে ট্রোল করতে গিয়ে পাল্টা ট্রোলড, ইউআইডিএআই -র জবাব চুপ করাল নিন্দুকদের
ইউআইডিএআই-এর মজার জবাব টুইটারে থামিয়ে দিল আধার নিয়ে ট্রোল
আধার কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইউআইডিএআই-কে ট্রোল করতে গিয়ে যে এমন জবাব মিলবে তা হয়ত ভাবতেও পারেনি নেটিজেনরা। দশেরা উপলক্ষে ইউআইডিএআই-এর টুইটার হ্য়ান্ডেলে রাবণের ছবি সহ শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে আধারের একটি তির থেকে দশটি তির বেরিয়া রাবণের দশটি মাথাকে বিদ্ধ করা হয়েছে। রাবণের প্রত্যেকটি মাথার মতই এখানে প্রতিটি তিরের আলাদা আলাদা মানে রয়েছে।
A time when the world sees the power of good governance.
— Aadhaar (@UIDAI) September 30, 2017
Let us continue this true spirit with Aadhaar...#HappyDussehra pic.twitter.com/5KE5uVo1Dc
যেমন একটি মাথার মানে নিয়ম ভঙ্গ, সেই মাথাকে যে তির বিদ্ধ করছে তার মানে কড়া ব্যবস্থা। এরকমই ব্যাঙ্কের ঝক্কির জন্য ডিজিটাল পেমেন্ট। কিন্তু এক অতি উৎসাহী টুইটারাটি পাল্টা টুইট করে জানতে চায়, তাহলে রাবণের কতগুলি আধার কার্ডের প্রয়োজন। এমনকী হাতের ছাপ ও রেটিনা স্ক্যানও কতগুলি হবে।
Sir how many Aadhaar can Ravan get? 10 faces * 10 iris pairs = 100 at least? #DestroyTheAadhaar https://t.co/b7BPAxIEuK
— #DestroyTheAadhaar (@Stupidosaur) September 30, 2017
ইউআইডিএআই-র পাল্টা টুইট মুহূর্তেই চুপ করিয়ে দেয় সকলকে। পাল্টা টুইটে বলা হয়, রাবণের ভারতীয় নাগরিক নন, তাই আধার তাঁর জন্য নয়।
Not a resident of India. Not eligible to enroll for Aadhaar.
— Aadhaar (@UIDAI) September 30, 2017
উল্লেখ্য, লঙ্কার অধিপতি ছিলেন রাবণ, যা আজকের দিনে শ্রীলঙ্কা নামেই পরিচিত। কিন্তু আধারের টুইটার হ্য়ান্ডেল থেকে এমন জবাব আসবে তা হয়ত কেউই ভাবতে পারেনি।












Click it and Unblock the Notifications