আধার বিতর্কে জড়ালো গুগলের নাম, অনলাইন তথ্য চুরিতে কি আছে এর অবদান, উঠছে প্রশ্ন
ইউআইডিএআই-এর হেল্পলাইন নম্বর কোডেড হল অ্যান্ড্রয়েড সেটআপ উইজার্ডে। গুগল এখনও জানে না তা কিভাবে হয়েছে। ফলে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের আশঙ্কা এভাবে কেউ বা কারা ভারতীয়দের আধার তথ্য চুরির চেষ্টা করেছে।
এবার আধার তথ্য বিতর্কে জড়িয়ে গেল তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের নাম। শুক্রবার লক্ষ লক্ষ ভারতীয় গ্রাহকের ফোনে হঠাত করেই নিজে থেকেই চলে আসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার একটি বাতিল হওয়া টোল ফ্রি নম্বর। বেশি রাতে গুগল সংস্থা জানায় তাদের ইন্টারনাল রিভিউতে বেরিয়েছে ২০১৪ সালেই কোনওভাবে তাদের সেটআপ উইজার্ডের মধ্যে ওই নম্বরটি ঢুকে গিয়েছে। তাই নিজে থেকেই অ্যানড্রয়েড ব্যবহারকারীদের ফোনে সেভ হয়েছে ওই নম্বর।

গুগলের প্রকাশিত বিবৃতিতে কিভাবে নিজে থেকে ওই নম্বর ও ডিসট্রেস কলের জরুরি নম্বর ১১২ নিজে থেকেই গ্রাহকদের ফোনে চলে এসেছে, সেই ধাঁধার সমাধান হয়েছে। কিন্তু গুগলের সেটআপ উইজার্ডের মধ্যে কিভাবে ওই নম্বর কোডেড হল তা গুগল সংস্থা এখনও বের করতে পারেনি।
শুক্রবার এনিয়ে বিতর্ক শুরু হতেই ইউআইডিএআই ও মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এ বিষয়ে তাদের কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করে। সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী দুই সংস্থা গুগল ও অ্যাপলও এর দায় এড়িয়েছিল। তবে জানিয়েছিল ইন্টারনাল ইনভেস্টিগেশন হবে। এরপরই বেশি রাতে গুগল টুইটারে বিবৃতি দিয়ে ওই কথা ঘোষণা করে।
— Google India (@GoogleIndia) August 3, 2018
কিন্তু তারাও কিভাবে ওই কোড তাদের সেটআপ উইজার্ডে ঢুকে গেল তার হদিশ এখনও পায়নি। এমনিতেই কেমব্রিজ অ্যানালিটিকা ভারতীয়দের তথ্য চুরি করেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তার উপর এই 'ভূতুরে' ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মনে। অনেকেরই আশঙ্কা এটা আধার তথ্য চুরির প্রচেষ্টাও হতে পারে। সব মিলিয়ে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে গুগলের এই বিৃতি।












Click it and Unblock the Notifications