প্রকাশিত ইউজিসির তালিকা! এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়লে বিপাকে পড়বেন

ভারতে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে ইউজিসি। সেই তালিকায় রয়েছে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের নাম। যা বেশিরভাগই রয়েছে রাজধানী দিল্লি ও যোগীর রাজ্য উত্তর প্রদেশে। তালিকায় রয়েছে বাংলার দুটি।

ভারতে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে ইউজিসি। সেই তালিকায় রয়েছে ২৪ টি বিশ্ববিদ্যালয়ের নাম। যা বেশিরভাগই রয়েছে রাজধানী দিল্লি ও যোগীর রাজ্য উত্তর প্রদেশে। তালিকায় রয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়ও। এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রাপ্ত ডিগ্রি যে গ্রহণযোগ্য হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে ইউজিসির তরফে।

প্রকাশিত ইউজিসির তালিকা! এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়লে বিপাকে পড়বেন

ইউজিসির তালিকায় রয়েছে ২৪ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। যার মধ্যে সাতটি রয়েছে রাজধানী দিল্লিতে। এছাড়া বাকিগুলি রয়েছে বিহার, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ওড়িশা ও পণ্ডিচেরীতে।

ইউজিসির তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়গুলি হল:

১) মৈথিলি ইউনিভার্সিটি/বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙা, বিহার

২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ, দিল্লি

৩) ইউনাইডেট নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৪) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

৫) এডিআর-সেন্ট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি, এডিআর হাউস, এইটজে, গোপালা টাওয়ার, ২৫ রাজেন্দ্র প্যালেস, নিউ দিল্লি ১১০০০৮

৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউ দিল্লি

৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, ইন্ডিয়া, রোজগার সেবা সদন, ৬৭২, সঞ্জয় এনক্লেভ, জিটিকে জিপোর বিপরীতে, নিউ দিল্লি ১১০০৩৩

৮) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়( স্পিরিচুয়াল ইউনিভার্সিটি) ৩৫১-৩৫২, ফেজ-১, ব্লক-এ, বিজয় বিহার, রিথালা, রোহিনী, দিল্লি-১১০০৮৫

৯) বাদাগনভিসরকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাঁও, কর্নাটক

১০) সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষানাত্তাম, কেরল

১১) রাজা আরাবিক ইউনিভার্সিটি, নাগপুর

১২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, ৮০, চৌরঙ্গী রোড, কলকাতা-২০

১৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ৮-এ ডায়মন্ডহারবার রোড বিলটেকইন, সেকেন্ড ফ্লোর, ঠাকুরপুকুর, কলকাতা-৭০০০৬৩

১৪) বারানাসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারানসী, ইউপি/জগতপুরি, দিল্লি

১৫) মহিলা গ্রাম বিদ্যাপীঠ/বিশ্ববিদ্যালয়( মহিলা বিশ্ববিদ্যালয়), প্রয়াগ, এলাহাবাদ(ইউপি)

১৬) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ, ইউপি

১৭) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর

১৮) নেতাজি সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), অচলচাল, আলিগড়, ইউপি

১৯) উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়, কোশিকালান, মথুরা, ইউপি

২০) মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়, ইউপি

২১) ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, ইনস্টিটিউশনার এরিয়া, খোদা, মাকানপুর, নয়দা, ফেজ-টু, ইউপি

২২) নবভারত শিক্ষা পরিষদঅনুপূর্ণভবন, প্লট লং ২৪২, পানিট্যাঙ্কি রোড, শক্তিনগর, রৌরকেল্লা-৭৬৯০১৪

২৩) নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি রোড বারিপদা, ময়ূরভঞ্জ, ওড়িশা ৭৫৭০০৩

২৪) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, নং ১৮৬, থিলাসপেট, ভাজুথাভুর রোড, পণ্ডিচেরী- ৬০৫০০৯

আরও বিস্তারিত জানতে যাওয়া যেতে পারে ইউজিসির ওয়েবসাইট-এ www.ugc.ac.in

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+