স্থানীয় ভাষাতেই করা যাবে পড়াশুনা, দেওয়া যাবে পরীক্ষাও! যুগান্তকারী পদক্ষেপ UGC-এর
UGC Direction For Exams In Local Language: স্থানীয় ভাষায় পড়াশুনা করার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র পুলিশের পরীক্ষা বাংলা সহ ১৩ টি স্থানীয় ভাষায় দেওয়া যাবে। এমনটাই যুগান্তকারী সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
আর এর মধ্যেই আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বড়সড় সিদ্ধান্ত নিল University Grants Commission ( UGC)। ইংরেজি ছাড়াও এবার থেকে স্থানীয় অর্থাৎ আঞ্চলিক ভাষাতেও পড়াশুনা করা যাবে। শুধু তাই নয়, দেওয়া যাবে পরীক্ষাও। আর সেই সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে UGC। শুধু তাই নয়, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে UGC-এর তরফে জানিয়েও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে পড়ুয়ারা এবার থেকে আঞ্চলিক ভাষাতে পড়াশুনার পাশাপাশি পরীক্ষাও দিতে পারবে।

আঞ্চলিক ভাষাগুলির প্রসার নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্তরে একাধিক বিষয়ে পড়াশুনা করতে গেলে রীতিমত হোচট খেতে হয় পড়ুয়াদের। অনেক সময়ে পড়াশুনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ভাষাকে গুরুত্ব এবং পড়াশুনা করা যায় সে দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি নিয়ে যুগান্তকারী পদক্ষেপ University Grants Commission -এর। এই সিদ্ধান্তের ফলে আঞ্চলিক ভাষার যেমন গুরুত্ব এবং প্রচার বাড়বে বলেই মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, স্থানীয় ভাষাতে পড়াশুনা এবংফ পরীক্ষা দিতে পারলে শিক্ষার হারও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইউজিসি'র এহেন সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেই মতো সর্বভারতীয় এই পরীক্ষা বাংলা সহ ১৩ টি স্থানীয় ভাষায় দেওয়া যাবে বলে নির্দেশিকাতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
Allow students to write exams in local languages even if the course is offered in English medium: UGC to universities
— Press Trust of India (@PTI_News) April 19, 2023
অর্থাৎ দেশের সমস্ত প্রান্তের পরীক্ষার্থীরা পুলিশের (CAPF) কনস্টেবল পদে পরীক্ষা নিজের নিজের ভাষায় পরীক্ষা দিতে পারবেন। সেই মতো বাংলাতেও এই পরীক্ষা দেওয়া যাবে। মূলত স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণ বাড়াতেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অনেকেই ইংরেজিতে পরীক্ষাতে দিতে পারেন না।
ফলে সর্বভারতীয় এহেন পরীক্ষাগুলিতে যোগ দিতে পারেন না। সেদিকেই তাকিয়ে এহেন পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আর সেই রেশ কাটতে না কাটতেইই এবার বিশ্ববিদ্যালয়ে স্তরে পড়াশুনাও স্থানীয় ভাষাতে করা যাবে। সামগ্রিক পরিস্থিতির কথা ভেবেই এহেন সিদ্ধান্ত। তবে এই বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications