ইউজিসি-নেট পিছিয়ে গেল, তবে চলতি বছরেই হবে পরীক্ষা, পরে জানা যাবে দিন
ইউজিসি-নেট পিছিয়ে গেল, তবে চলতি বছরেই হবে পরীক্ষা, পরে জানা যাবে দিন
করোনা ভাইরাসের পর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআর পরীক্ষার সঙ্গে ধাক্কাধাক্কির জেরে পিছিয়েই গেল ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট। চলতি মাসের ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তা স্থগিত করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।

চলতি মাসের ১৬, ১৭, ২২ এবং ২৩ সেপ্টেম্বর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ বা আইসিএআরের পরীক্ষা নেওয়া হবে। তার আগে কিংবা পরে ইউজিসি স্বীকৃত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এনটিএ। সেক্ষেত্রে কবে হবে এই পরীক্ষা, তা ২৪ সেপ্টেম্বরের পরে জানানো হবে বলে সোমবার জানানো হয়েছে।
এনটিএ-র সিনিয়র ডিরেক্টর সাধনা পরাসরের কথায়, এমন অনেকে রয়েছেন, যাঁরা উভয় পরীক্ষাতেই বসবেন। তাঁদের কথা ভেবেই ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাধনা পরাসর। বলেছেন, সংশ্লিষ্ট পরীক্ষার পূর্ণাঙ্গ সম্পূর্ণ সূচি পরে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত এনটিএ-র ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
গত জুনে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট সহ দেশের অন্যান্য বড় পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তখন সেই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছিল। গত অগাস্ট স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলির নতুন সূচি প্রকাশ করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।












Click it and Unblock the Notifications