গরু নিয়ে পড়ুয়াদের জ্ঞান কতটা? যাচাই করতে ৫ লক্ষেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা নিতে চলেছে ইউজিসি
গরু নিয়ে পড়ুয়াদের জ্ঞান কতটা? যাচাই করতে ৫ লক্ষেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা নিতে চলেছে ইউজিসি
গরু নিয়ে রাজনীতির পর এবার পরীক্ষার খাতাতেও গো-বিদ্যা। আগামী ২৫ ফেব্রুয়ারি বৃহঃষ্পতিবার হতে চলেছে এই পরীক্ষা। আয়োজক হিসাবে থাকছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশনের তরফে দেশের ৯০০টি বিশ্ববিদ্যালয়ের উপার্চাযদের চিঠি পাঠানো হয়েছে পড়ুয়াদের এই পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করার জন্য। যা নিয়ে তীব্র আলোড়ন শুরু হয়েছে দেশের শিক্ষা মহলে।

এদিকে ইউজিসি এই নির্দেশিকা দিলেও গোটা পরীক্ষার পরিকল্পনার কথা প্রথম মাথায় আসে কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ দফতরের মাথাতেই। আর্থ সামাজিক, বৈজ্ঞানিক, কৃষি, স্বাস্থ্য এবং আধ্যাত্বিক ক্ষেত্রে গরুর উপকারিতা উপরেই ছাত্রছাত্রীদের জ্ঞানের বহর যাচাই করতেই আগামী আগামী সপ্তাহে হতে চলেছে এই পরীক্ষা। তবে গোটা বিষয়টির মধ্যে রাজনীতির ছোঁয়া পাচ্ছেন অধ্যাপকদের একটা অংশ। এদিকে নির্দেশ অনুসারে, 'কামধেনু গৌ বিজ্ঞান প্রচার প্রসার’ নামের এই পরীক্ষা হবে অনলাইনে। সূত্রের খবর, যাতে অংশ নিতে চলেছেন ৫ লক্ষের বেশি পড়ুয়া।
প্রসঙ্গত উল্লেখ্য, ১০১৯ সালেই প্রথম পশু মন্ত্রকের তরফে এই রাষ্ট্রীয় কামধেনু আয়োগের কথা সামনে আনা হয়। বর্তমানে তাদের তত্ত্বাবধানে এই পরীক্ষা হতে চলেছে বলে খবর। কামধেনু আয়োগের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই পরীক্ষার সিলেবাসও আপলোড করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী ওই সিলেবাসেই 'গো-বিজ্ঞান’ নিয়ে রয়েছে হাজারও তত্ত্ব। যেখানে গরুর দুধে সোনা থাকার প্রসঙ্গ ও এর সপক্ষে যুক্তিও রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী গোবর কীভাবে নিউক্লিয়ার রেডিয়েশন কমাতে সাহায্য করে সেই বিষয়েও হাজারও যুক্তি খাঁড়া করা হয়েছে।












Click it and Unblock the Notifications