ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ব্যবসা বাড়ছে বিজেপি শাসিত রাজ্যে, তালিকা প্রকাশ ইউজিসির
দেশের ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনই আশঙ্কার কথা শোনাল ইউজিসি। ২৩টি এমনই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন।
দেশের ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমশ বাড়ছে। এমনই আশঙ্কার কথা শোনাল ইউজিসি। ২৩টি এমনই ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ২৩ বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই বলে জানানো হয়েছে।

এর মধ্যে অধিকাংশই রয়েছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে। প্রায় ৮টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রমরমিয়ে চলছে যোগীর রাজ্যে। তারপরেই রয়েছে দিল্লির অবস্থান। এখানে প্রায় ৭টি এরকম ভুয়ো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। যাদের কোনও অনুমোদন নেই। এছাড়াও কেরল, কর্নাটক, পদুচেরী, মহারাষ্ট্রেও রয়েছে একাধিক এরকম ভুয়ো বিশ্ববিদ্যালয়।
উত্তর প্রদেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোদীর কেন্দ্র বারাণসীতেই রয়েছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়, গান্ধী হিন্দি বিদ্যাপীঠ। প্রয়াগরাজে মহিলা গ্রাম বিদ্যাপীঠ বা বিশ্ববিদ্যায়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অব ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি(কানপুর), নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্ত বিশ্ববিদ্যালয়(আলিগড়), উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা)
মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়(প্রতাপগড়), ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ(নয়ডা)। এই সব বিশ্ববিদ্যালেরই কোনও অনুমোদন নেই বলে ইউজিসির তরফে জানানো হয়েছে।
দিল্লির কমার্সিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, ভেকেশনাল ইউনিভার্সিটি, এডিআর- সেন্ট্রিক জুরিডিকাল বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইন্সটিটিউশন অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, বিশ্বকর্মা মুক্ত বিশ্ববিদ্যালয় এগুলো সবই ভুয়ো বলে জানানো হয়েছে।
এছাড়া কর্নাটকের বাদংভি সরকার আন্তর্জাতিক মুক্ত বিশ্ববিদ্যালয়, কেরলে সেন্ট জন ইউনিভার্সিটি, মহারাষ্ট্রের রাজা আরবি বিশ্ববিদ্যালয়, পদুচেরীর শ্রী বোধি অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন। পশ্চমবঙ্গের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ এবং ওডিশার নবভারত শিক্ষা পরিষদ, নর্থ ওডিশা ইউনিভার্সিটি অব এগরিকালচার অ্যান্ড টেকনোলজি। এগুলি সবই ভুয়ো তালিকাভুক্ত।
নতু বছরে ভর্তি হওয়ার আগে তাই ছাত্রছাত্রীদের সতর্ক থাকতে বলেছেন ইউজিসির সেক্রেটারি রজনীশ জৈন।












Click it and Unblock the Notifications