'উড়তা পাঞ্জাব' ভিডিও ফাঁসে কি হাত রয়েছে সেন্সর বোর্ডের? সাইবার সেলে অভিযোগ নির্মাতাদের
মুম্বই, ১৬ জুন : প্রায় এক সপ্তাহ ধরে বিতর্ক চলার পর আগামী শুক্রবার অবশেষে মুক্তি পেতে চলেছে উড়তা পাঞ্জাব। কিন্তু মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে যায় গোটা ছবিটির ভিডিও। যদিও টরেন্ট সাইট থেকে এই ছবি তুলে দিতে সমর্থ হয়েছেন ছবির নির্মাতারা, তবুও বিষয়টির গুরুত্ব বুঝেই এবার সাইবার সেলে সাইবারক্রাইমের অভিযোগ দায়ের করলেন তারা।
ফের বিপাকে : এবার উড়তা পাঞ্জাব ছবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাঞ্জাবের স্বেচ্ছাসেবী সংস্থা!
বৃহস্পতিবার বিভিন্ন টরেন্ট সাইটে চর্চায় থাকা উড়তা পাঞ্জাব ছবির ভাল প্রিন্টের ভিডিও ফাঁস হয়ে যায়। ফ্যান্টম ফিল্মের তরফে কপিরাইট চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের তরফে অভিযোগ করা হয়েছে, ছবির কপি সেন্সর বোর্ডের কাছে জমা দেওয়ার পর এই ছবির ভিডিও বিভিন্ন টরেন্ট সাইটে ফাঁস হয়ে যায়, এবং যে কেউ অবৈধভাবে তা ডাউনলোডও করতে পারে।

ছবির কলাকুশলীদের একটি ঘণিষ্ঠ সূত্রের খবর, সেন্সর বোর্ড থেকেই ওই ভিডিও ফাঁস হয়েছে অনলাইনে। সিবিএফসি-র প্রস্তাবিত বাদ দেওয়া দৃশ্যগুলিও এই ভিডিওয় উপস্থিত। এই ফাঁস হওয়া ভিডিও ফুটেজ ২ ঘন্টা ২০ মিনিটের। যদিও মুক্তির আগে ছবি ফাঁস নিয়ে কোনও মন্তব্য করেননি ছবির প্রযোজক বা পরিচালক।
(ছবি) ড্রাগসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বলিউডের!
সিবিএফসি-র সঙ্গে এই ছবির কাটাছেঁড়া নিয়ে উড়তা পাঞ্জাব ছবির নির্মাতাদের দীর্ঘদিন লড়াই চলল। বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। আদালতের রায় যায় ছবি নির্মাতাদের পক্ষেই। সিবিএফসি-র প্রস্তাবিত ৮৯ কাটের পরিবর্তে উচ্চ আদালত নির্দেশ দেয় এই ছবি প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ার দরুন এই ছবিতে ১ টি দৃশ্য বাদ দেওয়াই যথেষ্ট। হাইকোর্টের এই নির্দেশকেই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications