এবার কি গ্রেফতার হবে উদ্ধব ঠাকরেও? সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল শিবসেনা প্রধানের জুতো পেটা মন্তব্য
এবার কি গ্রেফতার হবে উদ্ধব ঠাকরেও? সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল শিবসেনা প্রধানের জুতো পেটা মন্তব্য
উদ্ধব ঠাকরেকে যদি চড় মারার কথা বলে গ্রেফতার হতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে তাহলে কেন যোগী আদিত্যনাথকে জুতো পেটার কথা বলে গ্রেফতার হবেন না শিবসেনা সুপ্রিমো। রানের গ্রেফতারির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উদ্ধব ঠাকরের একটি মন্তব্য যেখানে উদ্ধব উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জুতোপেটা করার কথা বলেছেন। উদ্ধবের পুরনো এই মন্তব্যটি ফের নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করেছে। এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে মনে করছে শিবসেনা।

উদ্ধবকে চড় মারার কথা বলে গ্রেফতার রানে
দেশের স্বাধীনতার সাল ভুেল গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে উদ্ধব ঠাকরে চড় মারা উচিত বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। তারপরেই রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের চার জায়গায় এফআইআর দায়ের করা হয়। তারপরেই মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও গ্রেফতার করার ৮ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হয়েছেন তিনি। ১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্ত হন রানে। এই নিয়ে বিজেপি শিবসেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। মহারাষ্ট্র জুড়ে রানের সমর্থনে আন্দোলন শুরু করেছে শিবসেনা। এমনকী রানে নিজেও বম্বে হাইকোর্টে আবেদন করতে চলেছে বলে জানা গিয়েছে।

উদ্ধবের বিতর্কিত মন্তব্য
এক বছর আগে ঠিক একই রকম চড় মারার মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরেও। শিবসেনা সুপ্রিমোর সেই মন্তব্য ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে শোনা িগয়েছে উদ্ধব ঠাকরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জুতো পেটা করার কথা বলেছিলেন। ২০১৮ সালে এই মন্তব্যটি করেছিলেন উদ্ধব ঠাকরে। আবার সেটা সোশ্যাসল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করেছে। মহারাষ্ট্রে ভোটের প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে যোগী আদিত্যনাথকে তীব্র নিশানা করে এই মন্তব্য করেছিলেন উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরেকে কেন গ্রেফতার নন
শিবসেনা সুপ্রিমোকে চড় মারার কথা বলে যদি রানেকে জেলে যেতে হয় তাহলে উদ্ধব ঠাকরের এই মন্তব্যের কারণে কেন তাঁকে গ্রেফতার করা হবে না। উদ্ধব ঠাকরের এই মন্তব্য ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে এমনই মনে করছে রাজনৈতিক মহল। এতে বেশ চাপ বেড়েছে শিবসেনার। গতকাল থেকে নারায়ণ রানের বিরুদ্ধে শোরগোল ফেলে দিয়েছিলেন শিবসেনা কর্মীরা। মহারাষ্ট্রে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

জামিনে মুক্ত রানে
মুম্বই পুলিশের হাতে গ্রেফতারের পর ৯ ঘণ্টা জেল হেফাজতে ছিলেন নারায়ণ রানে। সেই ঘটনার ৯ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। সূত্রের খবর ১৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন রানে। তাঁকে ৩১ অগাস্ট এবং ১৩ সেপ্টেম্বর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। রানে এদিকে বম্বে হাইকোর্টে মামলা করতে চলেছে বলে সূত্রের খবর। রানেকে জামিন দিয়ে আদালত মুম্বই পুলিশের কাজকে সমর্থন করেছে। তবে রানেকে জেলে রাখার প্রয়োজন ছিল না বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications