ফ্যাসাদে পড়ে বাস্তবায়নের আগেই কৃষি সংস্কার আইন প্রত্যাহার করল উদ্ধব ঠাকরের সরকার
কৃষি সংস্কার আইন প্রত্যাহার করল উদ্ধব ঠাকরের সরকার
মহা সমস্যায় পড়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার। সংসদে নতুন কৃষি বিল নিয়ে গোটা দেশজুড়ে শুরু হয়েছে কৃষক আন্দোলন আর এই আন্দোলনের স্বপক্ষে রয়েছে শিবসেনা জোট কংগ্রেস। অথচ অগাস্টেই মহারাষ্ট্র সরকার নিজে কৃষক বিল পাস করিয়েছিল। কিন্তু এখন বেগতিক দেখে তা প্রত্যাহার করতে বাধ্য হয়। আসলে কংগ্রেসের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারকে মন্ত্রীসভার বৈঠক বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আর তারপরই এই চমৎকারটি ঘটল।

উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার কৃষি সংস্কার আইন বাস্তবায়ন করা নিয়ে ইতিমধ্যেই দ্বিধায় ছিল, এরই মধ্যে সম্প্রতি সংসদে পাস করানো হয় তিনটে কৃষি আইন। কংগ্রেস ও জাতীয় কংগ্রেস দলের (এনপিসি) পক্ষ থেকে রাজ্যের এই কৃষি আইনের বাস্তবায়ন নিয়ে আপত্তি ওঠে এবং এই আইনকে কৃষক–বিরোধী বলা হয়। গত সপ্তাহে মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার ঘোষণা করেন যে রাজ্য সরকার কৃষি সংস্কার আইনকে বাস্তব রূপ দেবে না।
সোমবার কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী রাজ্য সরকারগুলিকে সংবিধানের অনুচ্ছেদ ২৫৪ (২) এর অধীনে কৃষি বিরোধী আইনগুলি উপেক্ষা করার আইন প্রয়োগের সমস্ত সম্ভাবনা এবং কৃষকদের প্রতি গুরুতর অবিচার রোধ করার পরামর্শ দিয়েছেন। মহারাষ্ট্রের কংগ্রেস দলের মুখ্য বালাসাহেব থোরাট আগেই দাবি করেছিলেন যে তিনটে শাসক দল এই বিলের বিরুদ্ধে। মন্ত্রী পরিষদের বৈঠকে দল এই বিষয়টি নিয়ে আলোচনা করবে যা বুধবার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, সংসদে এই কৃষি বিল পাস হওয়ার পর ক্ষোভ প্রদর্শন শুরু হয় বিরোধীদের পক্ষ থেকে। যে কারণে আটজন সাংসদকে বাদল অধিবেশন থেকে এক সপ্তাহের জন্য বহিষ্কার করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদিন এই বিল নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications