শিবসেনা ও ঠাকরে পরিবারের প্রথম মুখ্যমন্ত্রী উদ্ধব! শপথ গ্রহণ হতে পারে বৃহস্পতিবার

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহাবিকাশ আগাদির তিনজন প্রতিনিধি মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মহাজোট সরকার গঠনের দাবি জানান।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহাবিকাশ আগাদির তিনজন প্রতিনিধি মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মহাজোট সরকার গঠনের দাবি জানান। ঠিক ছিল মুম্বইয়ের শিবাজি পার্কে ১ ডিসেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই শপথ গ্রহণ তিনদিন এগিয়ে আনার প্রস্তাবও দেন উদ্ধব ঠাকরে।

শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী উদ্ধব! শপথ গ্রহণ হতে পারে বৃহস্প

তিনি বলেন, শপথ গ্রহণ হোক বৃহস্পতিবার। এখন রাজ্যপালের সম্মতিক্রমেই এই শপথ গ্রহণের দিনক্ষণ নির্ধারিত হবে। উল্লেখ্য, শিবসেনা, এনসিপি ও কংগ্রেস বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন উদ্ধব ঠাকরে। ফলে এই প্রথম মহারাষ্রেব শিবসেনা এবং ঠাকরে পরিবার থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেউ।

এদিন মহাবিকাশ আগাদির নেতা নির্বাচিত হলওয়ার পর শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান উদ্ধব। তিনি বলেন, আপনারা সবাই আমাকে নেতা হিসাবে বেছে নিয়েছেন। আমি গর্বিত। উদ্ধব বলেন, আমরা সবাই পরিবারের মতো কাজ করব। সাধারণ মানুষ মনে করবেন এটি তাঁদের সরকার।

তিনি সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের পরই তিনি দেখা করবেন তাঁর সঙ্গে। মহা বিকাশ আগাদির নেতা নির্বাচিত হয়ে উদ্ধব ঠাকরে বলেন, কখনও ভাবিনি যে, আমি সিএম হব। এই সময় বালাসাহেবকে খুব মিস করছি।

শারদ পাওয়ার বলেন, বিজেপির সমস্ত ষড়যন্ত্র ভেঙে ক্ষমতায় আসতে চলেছে জোট সরকার। বালাসাহেব যদি আজ থাকতেন তবে তিনি খুব খুশি হতেন। উদ্ধব ঠাকরেকে সর্বসম্মতিক্রমে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+